চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্র সপ্তাহ: ইমপ্রেসের দুই ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বরাবরই মানসম্মত বাংলা ছবির পৃষ্ঠপোষকতায় এগিয়ে স্টার সিনেপ্লেক্স। হলবিমুখ মধ্যবিত্ত শ্রেণি রাজধানী শহরে সিনেপ্লেক্সের বদৌলতেই আবারও সিনেমা হলে এসে সিনেমা দেখতে শুরু করে। দর্শককে আরো ব্যাপকভাবে চলচ্চিত্রমুখী করতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ হাতে নেন কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় এবার ৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি বৃহস্পতিবার (১২ নভেম্বর)।

সাত দিনে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতে দেখানো হবে বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া ব্যবসাসফল ও প্রশংসিত ৮টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত দুই ছবি ‘কমলা রকেট’ ও ‘কৃষ্ণপক্ষ’।

এরমধ্যে ৬ নভেম্বর সীমান্ত সম্ভার, ১০ নভেম্বর এসকেএস টাওয়ার এবং ১১ নভেম্বর বসুন্ধরা সিনেপ্লেক্সে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’র তিনটি করে শো দেখতে পারবেন দর্শক। এছাড়া ৯ ও ১২ নভেম্বর সীমান্ত সম্ভার ও এসকেএস টাওয়ারে নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ এর তিনটি শো দেখানো হবে।

এছাড়াও বাকি ছবিগুলো হলো, আয়নাবাজি, দেবী, ঢাকা অ্যাটাক, শিকারি ও ন ডরাই।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, মানসম্মত বাংলা সিনেমার প্রচার ও প্রসারে সব সময়ই আন্তরিক স্টার সিনেপ্লেক্স। বাংলা সিনেমার প্রতি সাধারণ দর্শকের আগ্রহ জাগিয়ে তুলতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেই। সপ্তাহব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনের এবারের উদ্যোগটিও তেমনি।

Reneta

তিনি বলেন, বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স ছাড়াও সপ্তাহব্যাপী সীমান্ত সম্ভার ও মহাখালির এসকে টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের শাখা দুটিতেও বাংলা ছবি উপভোগ করতে পারবেন দর্শক।

করোনা পরিস্থিতি বিবেচনায় ‘বাংলা চলচ্চিত্র সপ্তাহ’ অনুষ্ঠিত হলেও স্বাস্থ্যবিধি অনুযায়ি যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেয়াকে উৎসাহিত করছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজিঊনপঞ্চাশ বাতাসকমলা রকেটকৃষ্ণপক্ষঢাকা অ্যাটাকদেবীন ডরাইলিড বিনোদনশিকারিসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT