চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলছাত্র হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৮
কুষ্টিয়া, জনপদ
A A

আনিসুজ্জামান ডাবলু: কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮) নামে দুই যুবক নিহত হয়েছে। তারা দু’জনই স্কুলছাত্র দেব দত্ত অপহরণ ও হত্যা মামলার আসামি।

মঙ্গলবার ভোর ৪টায় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নাঈম ইসলাম মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা পাড়ার জহুরুল ইসলামের ছেলে ও জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহতরা মিরপুরের স্কুলছাত্র দেব দত্তকে অপহরণ ও হত্যা মামলার আসামি। সোমবার তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাঈমের বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আলোচিত এ অপহরণ ও হত্যা মামলার আসামি নাঈম ও জোয়ার আলীকে সঙ্গে নিয়ে অন্য আসামিদের ধরতে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে জোয়ার ও নাঈম গুলিবিদ্ধ হয়।

‘পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে।’

Reneta

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে।

গত ৯ জুন মিরপুর উপজেলার চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্ত (৯) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর অপহৃত হয়।

ওইদিন বিকেলে তার বাবা স্কুল শিক্ষক পবিত্র দত্তের মুঠোফোনে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনায় পুলিশ নাঈম ও জোয়ারকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার দুপুরে নাঈমের বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণবন্দুকযুদ্ধলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT