চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল তাজের নিখোঁজ ভাগ্নের হোয়াটস অ্যাপ থেকে কল এসেছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নিখোঁজ ভাগ্নের হোয়াটস অ্যাপ নম্বর থেকে তার বাবা-মায়ের কাছে কল এসেছিল বলে জানিয়েছেন সোহেল তাজ। মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ফেসবুক লাইভে এসে এসব জানিয়েছেন তিনি।

বুধবার বেলা বারোটার দিকে তিনি ফেসবুক লাইভে এসে প্রায় ৯ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেন। এ সময় সৌরভের মা-বাবা তার সঙ্গে ছিলেন।

সোহেল তাজ জানান: মঙ্গলবার দিবাগত রাতে সৌরভের নম্বর থেকে হোয়াটস অ্যাপে কল এসেছে তার বাবা-মায়ের কাছে। এছাড়াও এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কী কী কথা হয়েছে সেসব নিয়েও সৌরভের বাবা-মার সঙ্গে কথা বলেন তিনি।

৯ মিনিট ৩০ সেকেন্ডের ওই লাইভে সোহেল তাজ বলেন: গতকাল রাতে আড়াইটার দিকে আমার বোন ফোন করে জানান সৌরভের ফোন নম্বর থেকে তাদের কাছে ২ থেকে ৩ বার ফোন এসেছে। সেসময় সৌরভের বাবা-মা হ্যালো হ্যালো বললেও অপরপ্রান্ত থেকে কোনো শব্দ শোনা যায়নি।

হোয়াটস অ্যাপ ব্যবহার করে সৌরভের বাবার ফোনে কল আসে রাত ২টা ২০ মিনিটের দিকে। অনেকবার হ্যালো বলার পরও কারো সাড়া শব্দ পাওয়া যায়নি।

সেজন্য অপরপ্রান্তে কে ছিলেন তা বলতে পারছেন না তারা। সৌরভের নম্বরটি খোলা আছে। কিন্তু রিং বাজলেও কেউ আর কল রিসিভ করছে না।

Reneta

সৌরভের বাবা বলেন: আমি আমার ছেলেকে মেসেজ পাঠিয়েছি বাবা তুমি কোথায় আছো? কেমন আছো? তুমি না আসতে পারলে বলো আমরা তোমাকে নিয়ে আসি।

পুলিশকে বিষয়টি জানিয়েছে সোহেল তাজের পরিবার। প্রযুক্তি ব্যবহার করে পাঁচলাইশ থানা পুলিশ, ডিসি নর্থ, ডিসি কাউন্টার টেররিজম ইউনিট আশ্বস্ত করেছেন নম্বরটি ট্রেস করার।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তার মামাতো বোনের ছেলেকে (ভাগ্নে) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) অপহরণের অভিযোগ করেছেন।

শুক্রবার রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টের সঙ্গে তার ভাগ্নের একটি ছবিও যুক্ত করে দেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হৈচৈ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT