চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-ইমরুলের সুযোগ ‘একটু বেশি’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৫৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সাদা পোশাকে বিবর্ণ সময় চললেও অভিজ্ঞতার বিচারে দলে টিকে গেছেন ইমরুল কায়েস। বাদ পড়েছেন লিটন দাস। ফিরেছেন সৌম্য সরকার। শেষ মুহূর্তে নতুন মুখ সাদমান ইসলাম যোগ হওয়ায় টাইগার স্কোয়াডে ওপেনারের সংখ্যা এখন তিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তিনের মধ্যে খেলবেন কোন দুই ওপেনার? উত্তরে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, অভিজ্ঞদের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে একটু বেশি।

‘দেখুন, এখানে আমরা চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ খেলোয়াড় তাদের সুযোগটাই যেন বেশি থাকে। সবসময় বিশ্বাস করি টেস্টে একটু অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেকবেশি সুবিধা হয়। তারপরও আমরা এখনও সিদ্ধান্ত নেইনি যে কোন ধরনের কম্বিনেশনে যাব।’

Banglabid

স্কোয়াডে থাকা তিন ওপেনারের ওপরেই আস্থা আছে সাকিবের। অভিষেকের অপেক্ষায় থাকা সাদমানকে নিরাশ করতে চান না অধিনায়ক। জানালেন, উইকেট-কন্ডিশন-প্রতিপক্ষ বুঝেই সুযোগ দেয়া হবে।

‘ইমরুল ওয়ানডে সিরিজে খুব ভালো খেলেছে, দুটি টেস্ট(জিম্বাবুয়ের বিপক্ষে) ম্যাচে তেমন রান করেনি। তবে ওয়ানডেতে ভালো ফর্মে ছিল। আমার মনে হয় ও সুযোগ পেলে ভালো করবে। সাদমান প্রস্তুতি ম্যাচে খুব ভালো করে এসেছে। সৌম্য ভালোভাবে ফিরে এসেছে। তিনজনেরই খুব ভালো সুযোগ আছে।’

‘যারাই দল(একাদশ) নির্বাচন করবে, আমি হই, কোচ হোক বা নির্বাচকরা, একটু গাট ফিলিংয়ের মধ্যেই করতে হবে। একটু ধারণা করতেই হবে কে পার্টিকুলার টেস্ট ম্যাচে আমাদের হয়ে বেশি অবদান রাখতে পারবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুললিড স্পোর্টসসাকিবসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT