চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌভাগ্যের রান আউটের পর মোস্তাফিজের সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চান্দিমালের ফিরে যাওয়ার পর আরেকটি রান আউটের ধাক্কায় পড়ে শ্রীলঙ্কা। এবারো বোলার সাকিব, ৩১ ওভারের তৃতীয় বলে অন্যপ্রান্তের ব্যাটসম্যানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের খড়গে পড়েন সিরিবর্ধনে (১২)। পয়েন্ট থেকে বদলি খেলোয়াড় শুভাগত হোমের দ্রুত থ্রো থেকে সহজেই স্টাম্প ভেঙ্গে দেন মুশফিক। পরে ফিফটি করা কুশাল মেন্ডিসকে মুশফিকের গ্লাভসে জমা করান মোস্তাফিজ।

তার আগে সৌভাগ্যের রান আউটে দিনেশ চান্দিমাল ও কুশাল মেন্ডিসের ৪৯ রানের জুটি ভাঙ্গে। ৮৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বড় জুটির সন্ধান করছিল লঙ্কানরা। দলকে এগিয়ে নেওয়ার কাজটি করছিলেন চান্দিমাল-মেন্ডিস। তাদের ৭৩ বলে ৪৯ রানের জুটি টাইগারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

সাকিবের করা ২৬তম ওভারে শেষ বলে ডিপ পয়েন্টে বল পাঠিয়ে এক রান বের করতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু সেখান থেকে তাসকিনের অসাধারণ এক থ্রো মুশফিকের হাতে জমা পড়লে অনেকটা অলসভাবেই স্টাম্প ভেঙ্গেছিলেন তিনি। ব্যাটসম্যান চান্দিমালও ততক্ষণে ক্রিজে পৌঁছে গেছেন। কিন্তু লাভ হয়নি। নিরাপদ স্থানে ফিরলেও অলস ভঙ্গির কারণে তার পা ও ব্যাট মাটি থেকে সামান্য ওপরে ছিল। ফলাফল, রান আউটে সাজঘরে হাঁটা দিতে হয়।

থার্ড আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেন চান্দিমালের এই আলসে ভঙ্গি। পরে ভারতীয় আম্পায়ার এস রবি কয়েক আঙ্গিকে রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। চান্দিমাল থামেন ২১ রান।

সকালে লঙ্কানরা যখন রানের গতি বাড়িয়ে ছুটলেন, তখন প্রয়োজনের মুহূর্তে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্ত দিয়ে বোলিংয়ে থাকা তাসকিন তুলে নেন নিজের প্রথম সাফল্য। দুই ধাক্কার সঙ্গে স্বাগতিকদের রানের চাকাতেও লাগাম দেওয়ার চেষ্টা চলে।

কলম্বোয় নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে অধিনায়ক থারাঙ্গাকে (৩৫) বোল্ড করেন তাসকিন। তার পেসে পরাস্ত থারাঙ্গার ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে বল স্টাম্প ভেঙ্গে দেয়।

Reneta

শুরুতে প্রথম দুই ম্যাচের মত আগেভাগেই উইকেট এনে দেওয়ার কাছাকাছি পৌঁছেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ৫ রানে গুনাথিলাকার ফিরতি ক্যাচটি ফলো-থ্রুতে তালুতে জমাতে পারেননি অধিনায়ক। সাফল্য মেলেনি বাংলাদেশেরও। পরে হাত খুলে ব্যাট করেন দুই শ্রীলঙ্কান উদ্বোধনী ধানুস্কা গুনাথিলাকা ও উপুল থারাঙ্গা। তখন দ্রুত ঘুরছিল স্বাগতিকদের রানের চাকা।

দুটি ওয়াইডে শুরু করেছিলেন মাশরাফি। প্রথম ওভারে আসে ৮ রান। আরেক প্রান্তে সিরিজে প্রথমবার নতুন বলে শুরু করেছেন মোস্তাফিজ। তার প্রথম ওভারে এসেছে দুটি চার! পরে মাশরাফিকে উড়িয়ে মেরেছেন থারাঙ্গা। মোস্তাফিজকে এক ওভারে তিন চার। তারপরই ভয়ঙ্কর হয়ে ওঠা আরেক ওপেনার গুনাথিলাকাকে ব্যক্তিগত ৩৪ রানে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়েছেন মিরাজ।

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরুটা ছিল অদ্ভুতুড়ে। ম্যাচ শুরুর কথা ছিল বাংলাদেশ সময় সকাল দশ’টায়, সেটি পিছিয়ে করা হয় সাড়ে দশ’টায়। শনিবার অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT