চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি রাজ পরিবারকে কড়া মূল্য দিতে হবে: ইরানি ধর্মীয় নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরের শিরশ্ছেদ সৌদি আরবের ক্ষমতাসীন রাজ পরিবারের পতনের কারণ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইরানের জ্যেষ্ঠতম ধর্মীয় নেতাদের একজন আয়াতুল্লাহ আহমেদ খাতামি।

রাজ পরিবারকে ‘বিশ্বাসঘাতক’ উল্লেখ করে এই ধর্মীয় নেতা বলেন, আমার কোনো সন্দেহ নেই (শেখ নিমরের) এই পবিত্র রক্ত সৌদি রাজ পরিবারকে রক্তাক্ত করবে এবং ইতিহাসের পাতা থেকে তাদের মুছে ফেলবে।’ তিনি বলেন, ‘শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার মতো অপরাধ এই বিশ্বাসঘাতক পরিবারের অপরাধ প্রবণতারই একটা অংশ। মুসলিম বিশ্ব এই কুখ্যাত সরকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবে বলে আশা করছি।’

খাতামির এই মন্তব্যের আগে গত বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ নিমরকে মৃত্যুদণ্ড দেয়া হলে বিনিময়ে সৌদিকে অনেক বড় মূল্য দিতে হবে।

মৃত্যুদণ্ড কার্যকরের পর সেই একই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারি। তিনি বলেন, ‘সৌদি সরকার নিজেই সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গিদের সমর্থন দেয়। অথচ অভ্যন্তরীণ সমালোচকরা শিকার হন নিপীড়ন ও মৃত্যুদণ্ডের এ ধরণের নীতি অনুসরণের কারণে সৌদি সরকারকে অনেক বড় মূল্য দিতে হবে।’

সন্ত্রাসী কার্যকলাপের দায়ে শনিবার সৌদি আরবে প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেখ নিমর ছিলেন ২০১১ সালে পূর্বাঞ্চলীয় প্রদেশে শুরু হওয়া সরকার-বিরোধী আন্দোলনের প্রকাশ্য সমর্থক। ওই প্রদেশে বহু আগে থেকেই শিয়া সম্প্রদায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছিলো।

Reneta

দু’বছর আগে শেখ নিমর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হন। ওই ঘটনার সময় টানা কয়েকদিন উত্তেজনা বিরাজ করে দেশটিতে।

গত অক্টোবরে শেখ নিমরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেয়া হয়। তার ভাই জানান, সৌদি সরকারের বিরুদ্ধে গিয়ে নিরাপত্তা বাহিনীর বিপক্ষে লড়ার জন্য অস্ত্র তুলে নেয়ার এবং ‘বিদেশী সহায়তা’ লাভের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিয়া নেতার মৃত্যুদণ্ডসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারত থেকে বাঙালিদের পুশ ইন করা নিয়ে এখনই সংশয় নেই’

মে ৫, ২০২৬

‘বাণিজ্য চুক্তি ভালো ভাবে বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে’

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গৃহকর্মী থেকে বিধায়ক, বিজেপির টিকিটে জিতে আলোচনায় কালিতা মাজি

মে ৫, ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড: নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, শীঘ্রই চার্জশিট

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT