চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি যুবরাজ কি জীবিত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ২০, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-যুবরাজ-ক্রাউন প্রিন্স-মোহাম্মদ বিন সালমান-ওয়াহাবি

রাজপ্রাসাদে এক সন্দেহজনক অভ্যুত্থানে গোলাগুলিতে সৌদি যুবরাজের নিহত হওয়ার গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানে সৌদি দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

পাকিস্তান টুডে’কে তিনি বলেন: এটি জনগণের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করতে শত্রুপক্ষের হিংস্র প্রচারণা।

২৭ এপ্রিল তোলা সৌদি যুবরাজের একটি ছবির কথা উল্লেখ করে এই কর্মকর্তা জানান: ‘রয়্যাল রাম্বল’ রেসলিং প্রোগ্রাম শুরু হওয়ার আগ মুহূর্তে ছবিটি তোলা। মোহাম্মদ নিজের চেম্বারে অন্য অতিথিদের সঙ্গে বসে খেলাটি উপভোগ করেছিলেন।

‘২১ এপ্রিল যদি যুবরাজের ওপর হামলা হয়ে থাকত, তাহলে ২৭ এপ্রিল এই অনুষ্ঠানে অংশ নেয়া তার পক্ষে কীভাবে সম্ভব? তাই এই মিথ্যাকে প্রত্যাখ্যান করলাম’, বলেন তিনি।

সৌদি আরব-যুবরাজ-মোহাম্মদ বিন সালমান
রয়্যাল রাম্বল অনুষ্ঠানে তোলা যুবরাজের ছবি

গত ২১ এপ্রিল অনেকগুলো গণমাধ্যমের খবরে বলা হয়, রিয়াদে সৌদি রাজপ্রাসাদে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ঘটনার সময় বাদশাহ সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন।

তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছিল, প্রাসাদের কাছ দিয়ে যাওয়া একটি ড্রোনকে নামাতে গুলি ছোড়েন নিরাপত্তাকর্মীরা।

Reneta

গত সপ্তাহ থেকে ইরান ও রাশিয়ার কয়েকটি গণমাধ্যম যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে রিপোর্ট করছে। ইরানের বার্তা সংস্থা ফারস-এর খবরে বলা হয়, মোহাম্মদ এমন একজন ব্যক্তি, যাকে প্রায়ই গণমাধ্যমে দেখা যেত। কিন্তু রিয়াদের ওই গোলাগুলির পর ২৭ দিন ধরে তার অনুপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে।

সৌদি আরব-যুবরাজ-মোহাম্মদ বিন সালমান
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তোলা ছবিতে কিদ্বিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যুবরাজ

গোলাগুলির ঘটনায় যুবরাজের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় বিভিন্ন প্রতিবেদনে।

ইরান ও রাশিয়ার গণমাধ্যমের হাতে যুবরাজের মৃত্যুর গুজব ছড়ালেও এবার রুশ একটি মাধ্যমই সেই গুজব প্রতিহত করে তার বেঁচে থাকার প্রমাণ দেয়ার চেষ্টা করছে। দেশটির বার্তা সংস্থা স্পুটনিক ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই গোলাগুলির খবরের সপ্তাহখানেক পরই যুবরাজকে বাদশাহ সালমানের সঙ্গে কয়েকশ’ কোটি ডলারের বিনোদন রিসোর্ট ‘কিদ্বিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়।

আবার গত ১৮ মে যুবরাজের ব্যক্তিগত দপ্তরের পরিচালক বদর আল আসাকার নিজস্ব ভেরিফায়েড টুইটার পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়হান, বাহরাইনের বাদশা বিন ইসা ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে একসঙ্গে দেখা যায়।

لقاءٌ وديٌّ يستمر بين الأشقاء..
كان في ضيافة فخامة الرئيس المصري عبدالفتاح السيسي قبل أيام. pic.twitter.com/Va3f1b4XVc

— بدر العساكر B.Asaker (@Badermasaker) May 17, 2018

বদর আল আসাকার টুইটে বলেন, কয়েক দিন আগে মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিলেন। অবশ্য ওই টুইটে সেই বৈঠকের কোনো দিন-তারিখ লেখা নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: মোহাম্মদ বিন সালমানলিড নিউজসৌদি আরবসৌদি যুবরাজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT