চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি নেতৃত্বাধীন সেনাজোটের দাবি ‘ভুল করে’ ইয়েমেনের স্কুলবাসে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ইয়েমেনে স্কুলবাসে বোমা মেরে ৪০ শিশুসহ ৫১ জনকে হত্যার বিষয়টি ‘ভুল হয়েছে’ বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সেনাজোট। সেই হামলায় ব্যবহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি বোমা।

রিয়াদের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি চুক্তির আওতায় সৌদি আরবের কাছে এই বোমা বিক্রি করে ওয়াশিংটন। হামলার পরপরই স্থানীয় পর্যায় থেকে এ অভিযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার এক সপ্তাহ পর মার্কিন গণমাধ্যম সিএনএন বিভিন্ন সূত্র ধরে নিজস্ব তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সিএনএন অনলাইনে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ৯ আগস্ট ইয়েমেনের সাদা প্রদেশে একটি স্কুল বাসের ওপর সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালায়। তাতে ৫১ জন নিহত হয়। ইয়েমেনের স্থানীয় সাংবাদিক ও যুদ্ধউপকরণ বিশেষজ্ঞদের দেওয়া তথ্য যাচাই করে সিএনএন বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়েছে বলে জানানো হয়েছে খবরে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ কন্ট্রাক্টর লকহিড মার্টিনের তৈরি ২২৭ কেজি ওজনের লেজার রশ্মিচালিত এমকে ৮২ বোমা ব্যবহার করা হয় ওই হামলায়।

হামলার পর পর ইয়েমেনের একজন স্থানীয় সাংবাদিক বোমার টুকরার অংশবিশেষের ছবি প্রকাশ করে তা মার্কিন বোমা বলে দাবি করেছিলেন।

সিএনএনের খবরে বলা হয়, এর আগে ২০১৬ সালের অক্টোবরে ইয়েমেনের একটি দাফন অনুষ্ঠানে বিমান হামলায় ১৫৫ জন নিহত হয়। ওই হামলায় ব্যবহৃত বোমার সঙ্গে এই বোমার মিল রয়েছে। ওই সময় ‘ভুল তথ্যের’ ভিত্তিতে বোমা হামলাটি চালানো হয় উল্লেখ করে এর দায় স্বীকার করেছিল সৌদি জোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতিশ্রুতি আদায় করেছি: প্রধানমন্ত্রী

পরবর্তী

জুতার ভেতর লুকিয়ে থাকা সাপের কামড়ে নারীর মৃত্যু

পরবর্তী

জুতার ভেতর লুকিয়ে থাকা সাপের কামড়ে নারীর মৃত্যু

রোনালদোর সঙ্গে বেমানান যে রেকর্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT