চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের স্টেডিয়ামে প্রবেশাধিকার পেল নারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক, নারী
A A
সৌদি নারী

প্রথমবারের মতো সৌদি আরবের কোন স্টেডিয়ামে প্রবেশাধিকার পেলো নারীরা। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে জাতীয় দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে নারীরাও অংশগ্রহণ করেন। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) বিনামূল্যে এটির আয়োজন করে।

সৌদি আরবের জাতীয় দিবসকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করে জিইএ। আর সেখানেই সব পরিবার ও একাকী মানুষগুলোকে আমন্ত্রণ জানানো হয় ২৩ ও ২৪ সেপ্টেম্বর। নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষগুলোর জন্য সেখানে ছিল ইলেক্ট্রনিক বুকিংয়ের ব্যবস্থা।

জিইএর আয়োজিত অনেক বিশেষ বিশেষ আয়োজনের মধ্যে দেশটির ৮৭ তম জাতীয় দিবসের আয়োজনটি খুবই বিশেষ ছিলো। কনসার্ট, ফোক ডান্স আর ফায়ারওয়ার্কস কী ছিল না সেখানে?

এর আগে শুধু পুরুষদের জন্য পরিচালিত এই স্টেডিয়ামে নারীরা তাদের পরিবার নিয়েই ভেতরে যেতে পেরেছে। সেখানে আলাদা আলাদা সিটে বসে তারা গানের আয়োজন এবং সৌদির ইতিহাস নিয়ে নাটক উপভোগ করেন।

উত্তর পশ্চিম শহর তাবুকের এক নারী উম আবদুল রহমান বলেন, আমরা আশা করি একসময় এখানে আমাদের প্রবেশে কোন বাধা থাকবে না। অনেক আগে আমি প্রত্যাশা করতাম নারীরা পুরুষের মতোই অধিকার পাবে।

স্টেডিয়ামে আসা কেউ কেউ তাদের বোরখার উপরে রঙিন নকল চুলও পরেন। আর কিছু সৌদি পুরুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তে তাদের অংশগুহণের ছবি সবার সঙ্গে ভাগাভাগি করে নেন। এক সৌদি পুরুষ টুইটারে লেখেন, মনে হচ্ছিল মেয়েরাই সব টিকিট নিয়ে নিয়েছে।

Reneta

অতিরিক্ত রক্ষণশীল সৌদি আরব সবসময় বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করে। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীর ড্রাইভিং নিষিদ্ধ।

সরকারের নির্দেশানুসারে পরিবারের পুরুষ, হতে পারে সেটা বাবা, স্বামী বা ভাই; নারীর পড়াশোনা, ভ্রমণ ও অন্যান্য কাজে অনুমতি দিলে তবেই নারীরা সেটা করতে পারে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর পরিকল্পনা গ্রহণের পরে অবশ্য এসবের কিছু কিছু ক্ষেত্রে খানিকটা শিথিলতা দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি নারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT