চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বাড়ছে খুলা বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে খুলা বিচ্ছেদের পরিমাণ বিগত বছরগুলোর চেয়ে ৪৮ শতাংশ বেড়েছে। দেশটি আইন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

মক্কাতে বিয়ের সময় পুরুষেরা নারীদেরকে যৌতুক দিয়ে থাকে। এটাই খুলা হিসেবে পরিচিত। এ খুলা নারীকে বিচ্ছেদের হাত থেকে রক্ষা করতে বেশ কাজে দেয়।

তবে এখন সৌদি নারীরা সেই যৌতুকের আংশিক বা পুরোটাই পুরুষকে ফিরিয়ে দিয়ে বিচ্ছেদ নিশ্চিত করছেন। চলতি বছর মক্কাতে খুলা ডিভোর্সের ৪৬৩টি মামলা ফাইল করা হয়েছে। এর আগের বছর যার সেই পরিমাণ ছিলো মাত্র ৩১৩টি।

সৌদি আরবে এখন এমন মামলার পরিমাণ সবচেয়ে বেশি ইস্টার্ন প্রভিন্সে। এরপর যথাক্রমে জাহান, আল কাশিম এবং রিয়াদে।

সেখানকার ফ্যামিলি মেডিসিন ও কমিউনিটি কনসালট্যান্ট খালিদ জেলবান বলেন, সমাজের চাপে যারা এতদিন নিজেদের বিয়ে টিকিয়ে রেখেছিলো তারাও এখন ধৈর্য হারিয়ে খুলার সাহায্য নিচ্ছেন। 

এখনকার সৌদি নারীরা অনেক বেশি আত্নবিশ্বাসী। যথাযথ শিক্ষা অর্জনের কারণে তারা নিজেদের একটি কর্মঠ জীবন দিতে পারে। পাশাপাশি পরিবার প্রতিপালনের দায়ও তারা নিতে পারে।   

Reneta

‘অনেকের স্বামী দায়ভার না নেওয়ার কারণে তো তারাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’

তারপরও বিচ্ছেদের এই বাড়তি প্রবণতাকে নেতিবাচক বর্ণনা করে জেলবান বলেন, এতে করে পরিবার ব্যবস্থার উপরেই নেতিবাচক প্রভাব পড়বে আর পরিবারইতো সমাজের মূল অংশ। 

অবশ্য এই সমস্যার একটি সমাধানও দেন তিনি। নারীদের যেমন নিজের অধিকার সম্পর্কে জানতে হবে, তেমনই নিজের পরিবারকে কোনো ঝামেলা ছাড়া রক্ষা করার মতো শক্তি অর্জন করতে হবে।

নারীদের মধ্যে নিজেদের অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে বলেই এমন বিচ্ছেদ বাড়ছে বলে মনে করেন সেখানকার আইনজীবী বায়ান জাহরান।

তার মতে, আগে নারীরা তাদের অধিকার বিষয়ে অজ্ঞ ছিলো। এখন নারীরা সৌদি আরবের ইসলামিক আইনমতে তাদের অধিকার সম্পর্কে জানে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT