চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল চৌধুরী, দিতি ও মান্নাকে উৎসর্গ করে ‘নতুন মুখের সন্ধানে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

প্রায় তিনদশক পর আবারও শুরু হতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিগত তিনবারের প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছিলেন দিতি, সোহেল চৌধুরী, মান্না, মিশা সওদাগর, আমিন খান, অমিত হাসানের মতো তারকারা।

তাদের মধ্যে আজ বেঁচে নেই সোহেল চৌধুরী, দিতি এবং মান্না এই তিনজন জনপ্রিয় চিত্রতারকা। প্রয়াত এই তিন জনকে উৎসর্গ করা হলো এবারের ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা।

এমনটাই জানিয়েছেন চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। আজ (শনিবার) দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর ঢাকা ক্লাবে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার বিষয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সোহেল চৌধুরী, দিতি ও মান্না এই তিন জনকে উৎসর্গ ঘোষণার পর সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে একমিনিট নিরবতা পালন করে সম্মান প্রদর্শন করেন।

নতুন মুখের সন্ধানে ২০১৮ প্রতিযোগিতায় এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক আকবর পাঠান ফারুক, নায়ক আলমগীর, বদিউল আলম খোকন, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ, শাহীন কবির টুটুল, মিশা সওদাগর, সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ প্রমুখ।

Reneta

সংবাদ সম্মেলনে ‘নতুন মুখের সন্ধানে’-এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন উপস্থিতত অভিনেতা ও নির্মাতারা। আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন শুরু হবে। তার আগে প্রতিযোগীদের জন্য সমস্ত প্রক্রিয়াও জানিয়ে দিবে কর্তৃপক্ষ।

চতুর্থবারের মতো এই আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং এফডিসি। এছাড়াও সাথে আছে এশিয়ান টিভি ও অবট্র‍্যাক ইভেন্টস এন্ড অ্যাডভার্টাইজিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিতিমান্নালিড বিনোদনসোহেল চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT