চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের সেঞ্চুরি, আল-আমিনের ঝুলিতে ৪ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনায় বিসিবি লাল দলের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সবুজ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর চার উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন লাল দলের পেসার আল-আমিন হোসেন।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে আয়োজিত চার দিনের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সবুজ দল। জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে লাল দল।

শেখ আবু নাসের স্টেডিয়ামের আউটফিল্ড খেলার উপযোগী করতে পেরিয়ে যায় অর্ধবেলা। পরে দুপুর দেড়টা নাগাদ শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন চা-বিরতির পর বাজে আউটফিল্ডের কারণে খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়ে সৌম্য সরকারের লাল দল। ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্যসহ তিন ক্রিকেটার। ভেজা মাঠে বড় ধরণের ঝুঁকি থাকায় পরে আর খেলাই হয়নি। মাঠ ঠিক করতে নেমে পড়েন কিউরেটর-গ্রাউন্ডসম্যানরা।

দুই সেশনের বেশি সময় নষ্ট হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা চলেছে মাঠে আলো থাকা অবধি। সাইফ হাসান ২৪ রান করে তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন। সৌম্য সরকার ২১ ও আল-আমিন (জুনিয়র) শূন্য রানে অপরাজিত থেকে শেষ করেন।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা আল-আমিনের জ্বলে ওঠার দিনে আবু জায়েদ রাহি নেন দুটি উইকেট। তাসকিন আহমেদ, ইরফান সাজ্জাদ ও জুবায়ের হোসেন লিখন নিয়েছেন একটি করে উইকেট।

৬ উইকেটে ১৭৭ রান নিয়ে বিসিবি সবুজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে দুপুর পেরিয়ে। দলকে লড়াকু সংগ্রহ এনে দেন সোহান। ১৮৮ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় সাজান তিন অঙ্ক পেরোনো ইনিংসটি।

Reneta

মেহেদী হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান। প্রথম দিন ইমরুল কায়েস ৫৮ রানের ইনিংস খেলে দলের বিপর্যয় সামাল দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাচার দিনের ম্যাচলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জুন ১৫, ২০২৬

ভারতে প্রবেশে বাধার পরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT