চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে শেয়ারবাজারে দুই ঘন্টা লেনদেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
অর্থনীতি
A A
ডিএসই

লকডাউনের সময় ব্যাংকের সাথে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে। অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম যতক্ষণ চলবে শেয়ারবাজারেও ততক্ষণ পর্যন্ত চলবে লেনদেন।

রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আড়াইটার বদলে দুপুর ১২টায় লেনদেন শেষ হবে। অর্থাৎ সাড়ে ৪ঘণ্টার বদলে শেয়ারবাজারে লেনদেন হবে ২ ঘণ্টা। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত লেনদেনের এ সময়সূচি কার্যকর থাকবে।

এছাড়া করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য পরামর্শ দিয়েছে।

জানা গেছে, লেনদেনের এই সময়সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই নিয়ন্ত্রক সংস্থার দেয়া সিদ্ধান্ত কার্যকর করছে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার রোববার ১১ নির্দেশনা দিয়ে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেন সময় নির্ধারণ করে দেয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মূলত ব্যাংকের সাথে সমন্বয় রেখেই মেযার বাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়।

Reneta

লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আগে এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম জানান, লকডাউনের মধ্যেও শেয়ারবাজারে লেনদেন বন্ধ হবে না। ব্যাংকের লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাপুঁজিবাজারলেনদেনশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT