চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনারগাঁওয়ে মামুনুলের বিরুদ্ধে জান্নাত আরার ধর্ষণ মামলা

রুমন রেজারুমন রেজা
১:৪০ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রাখার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন জান্নাত আরা ঝর্ণা।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে জান্নাত আরা ঝর্ণা মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ৩০।

মামলার এজাহারে জান্নাত বলেন, মামুনুল হক আমার স্বামী মাওলানা শহিদুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। ২০০৫ সালে আমার স্বামীর মাধ্যমে মামুনুল হকের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে ২০১৮ সালের ১০ আগষ্ট মামনুলের পরামর্শে আমাদের বিবাহবিচ্ছেদ হয়।

জান্নাত আরা ঝর্ণার অভিযোগে আরও বলা হয়েছে, বিচ্ছেদের পর সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিকভাবে অসহায় হয়ে পড়ি। এ সময় মামুনুল আমাকে কুমন্ত্রণা দেয়। একপর্যায়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে তার প্রলোভনে পা দিতে বাধ্য হই। ২ বছর ধরে আমাকে ঢাকা ও ঢাকার পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুনুল হক। বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করে নিয়ে যায় হোটেল ও রিসোর্টে। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার যৌন লালসা চরিতার্থ করে। এ পর্যায়ে সে আমাকে বিয়ের কথা বলে সময় ক্ষেপণ করে।

জান্নাত আরা ঝর্ণা অভিযোগে বলেন, ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ঘোরাঘুরির কথা বলে মামুনুল হক নিয়ে যায়। সেখানে ওই রিসোর্টের ৫ তলার ৫০১ নম্বর রুমে নিয়ে যায়। সেখানে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সেখানে অবস্থানকালে কিছু স্থানীয় জনগণ আমাদের আকস্মিক আটক করে ফেলে এবং আমাদের পরিচয় জানতে চায়। আমার কোন সদুত্তর দিতে না পারায় স্থানীয় জনতার রোষানলে পড়ি। পরে মামুনুল হকের অনুসারীরা রিসোর্টে হামলা করে আমাদের নিয়ে যায়। কিন্তু মামুনুল আমাকে নিজের বাসায় ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের ২৩/৩ নম্বর যেতে না দিয়ে তার পরিচিত একজনের বাসায় অবৈধভাবে জোর করে আটকে রাখে। সে আমাকে আমার সন্তানসহ পরিবারের সাথে যোগাযোগও করতে দেননি।

জান্নাত আরও বলেন, পরে কৌশলে আমি আমার বড় ছেলেকে আবদুর রহমানকে (১৭) আমার দুরাবস্থার সব কথা জানাই এবং আমাকে বন্দিদশা থেকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নিতে বলি। পরে ডিবি পুলিশ আমাকে উদ্ধার করলে জানতে পারি, আমার বাবা রাজধানীর কলাবাগান থানায় আমাকের উদ্ধারের জন্য একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ আমাকে উদ্ধারের পর বাবার জিম্মায় দেয়। সেখানে আমি আমার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়।

Reneta

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে ১৭ জনের মৃত্যু হয়।

এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে মনে করছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত ৫ এপ্রিল মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলায় ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামিও করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণমামুনুলসোনারগাঁও
শেয়ারTweetPin

সর্বশেষ

আফকনে বিশৃঙ্খলার দায়ে ১৮ সেনেগাল সমর্থকের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রুমিন ফারহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT