চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনারগাঁও পৌরসভায় ৫০ কোটি টাকার বাজেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ৩০, জুন ২০২০
অর্থনীতি, নারায়ণগঞ্জ
A A

নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫০ কোটি ৫২ লাখ ২৯হাজার ২৫২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা। যেখানে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৪ কোটি ৫০ লাখ টাকা। তবে বাড়ানো হয়নি পৌর কর।

মঙ্গলবার সকালে পৌর ভবনে সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত সভায় এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাদেকুর রহমান। বাজেট পাঠ করেন পৌর সচিব শামসুল ইসলাম। এসময় সব ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বাজেট বিবরণী থেকে জানা যায়, ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এসব আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে পৌর সচিব শামসুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, পৌর কর বাড়ানো হয়নি কারণ এখন মানুষের আর্থিক অবস্থা ভালো না। আগে যে হারে কর নির্ধারণ করা আছে সেটা আদায় করাই কষ্টকর হয়। আর ব্যয়ের বিষয়ে তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প বরাদ্দের হিসাব করে এই বাজেট করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথে আমরা সংস্লিষ্ট খাতে ব্যয় করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

জুন ১১, ২০২৬

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো?

জুন ১১, ২০২৬

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT