চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ মুজতবা আলীর গল্পে নিশো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ন ০৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

শিক্ষিত-সুদর্শন যুবক আফরান নিশো। তার কোনো বদঅভ্যাস না থাকলেও সমস্যা একটা আছে! সেটা হচ্ছে, সারাবছর সর্দি-কাশি লেগে থাকে। গরমের প্রচণ্ড উত্তাপেও নিশো’কে ঠাণ্ডা ভর করে। আর শীত এলে তো কোনো কথাই নেই! এই সমস্যার কারণে কোনো মেয়েই নিশোকে পছন্দ করেনা।

যার জন্য কারও সঙ্গে চুটিয়ে প্রেম করতে পারেন না নিশো। একদিন বৃষ্টিতে কোনো কারণে ভেজেন নিশো। এতে করে তার দীর্ঘদিনের এই অসুখ ভালো হয়ে যায়।

এরপর ফারহানা মিলিকে দেখে মনে মনে ভালোবেসে ফেলেন নিশো। তিনি জানতে পারেন, মিলির মাইগ্রেনের পেইন (মাথা ব্যথা) আছে। সে বিয়ে করবেন তার মতো কাউকে। মিলির চাওয়া পূরণ করতে নিশো সুস্থ হওয়ার পর আবার সর্দি-কাশির রোগীর মতো অভিনয় করতে থাকেন। এভাবে নিশো তার স্ত্রী মিলির সঙ্গে অভিনয় করেন পাঁচ বছর।

এমন গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘বৃষ্টি ভেজার দিন’। তারপর কী হবে?

এরপরের ঘটনা ভিন্ন। বাকিটা বলতে চাইলেন না নির্মাতা সাজ্জাদ সুমন। তার ভাষ্য, ‘পরেরটুকু আরও জমজামট। বাকিটা জানতে হলে নাটকটি দেখতে হবে। ‘বৃষ্টি ভেজার দিন’ নাটকটি নির্মিত হচ্ছে সৈয়দ মুজতবা আলীর ‘ভালো থেকো সর্দি কাশি’র ছায়া অবমল্বনে।’

Reneta

নির্মাতা সাজ্জাদ সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি সাহিত্য নির্ভর গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। মনে করি দর্শকরা এসব গল্পের কাজ খুব পছন্দ করেন। আমার পূর্বের অভিজ্ঞতা থেকেই বললাম। এর আগে কবি আল মাহমুদ, সৈয়দ মনজুরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, শওকত আলী’র মতো লেখকদের গল্পের ছায়া নিয়ে কাজ করেছি। সবগুলোই দর্শকদের পছন্দ হয়েছে।’

গেল ঈদে ‘কলুর বদল’ নাটক দিয়ে তুমুল পরিচিতি পাওয়া এই নির্মাতা আরও বলেন, ‘চারপাশে কমেডির নামে ভাঁড়ামো গল্পের ছড়াছড়ি। গঁদবাঁধা প্রেমের নাটক দর্শক দেখছে বারবার! নির্মাতার বাইরে একজন দর্শক হিসেবে সেসব কাজ দেখে আমি নিজেও বিরক্ত। আমি বিশ্বাস করি পরিছন্ন গল্প আর সাহিত্যের মিশেল থাকলে সেই কাজটি দর্শকরা অবশ্যই পছন্দ করবেন। ‘বৃষ্টি ভেজার দিন’ তেমনই একটি কাজ।’

আফরান নিশো এবং ফারহানা মিলি ছাড়াও নাটকে অভিনয় করেছেন মিলি বাশার, নিলুক কুমার প্রমুখ। নাটকটির শুটিং শেষ হচ্ছে আজ (শুক্রবার)। আগামী ঈদুল আহজায় ‘বৃষ্টি ভেজার দিন’ একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা সাজ্জাদ সুমন।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোফারহানা মিলিসাজ্জাদ সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT