চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেহরি ও ইফতার: রোজাদারদের জন্য বিশেষ নেয়ামত

মুহাম্মদ আবু সাঈদমুহাম্মদ আবু সাঈদ
৭:০০ অপরাহ্ণ ১০, মে ২০১৯
- সেমি লিড, অন্যান্য, ধর্ম ও জীবন
A A

রোজাদার আল্লাহ তায়ালার নিকট অতিপ্রিয় এবং অনন্য সম্মাননায় সিক্ত। স্বয়ং রাব্বুল আলামীন নিজেই রোজাদারদের প্রতিদান দিবেন বলে ঘোষণা করেছেন। এটাই একজন রোজাদারের নিকট সবচেয়ে বড় প্রাপ্তি, প্রত্যাশা ও সফলতা। কিন্তু এ ছাড়াও রোজাদারের জন্য আল্লাহ তায়ালা পুরস্কার স্বরূপ প্রাত্যহিক দু’টি বিশেষ সময় নির্ধারণ করেছেন। সেগুলো হচ্ছে ‘সেহরি’ ও ‘ইফতার’। এ দু’টি সময় রোজাদারের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মহিমান্বিত এবং প্রশান্তিদায়ক।

‘সেহরি’র বিশেষত্ব সম্পর্কে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা সেহরি গ্রহণ করো। কারণ, সেহরিতে বরকত রয়েছে” (বুখারী শরীফ; সাওম অধ্যায়)। অন্য হাদিস শরীফে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির ব্যাপারে সাবধানতার বাণী শোনাচ্ছেন, “সেহরির পুরোটাই বরকত। তা তোমরা ছেড়ে দিবে না” (মুসনাদে আহমদ বিন হাম্বল)। একই হাদিস গ্রন্থে ‘সেহরি’ গ্রহণকারীদের জন্য খোশ-খবর এসেছে এভাবে, “আল্লাহ তায়ালা ও তাঁর ফেরেশতাগণ সেহরি গ্রহণকারীদের উপর রহমত বর্ষণ করেন।”

রোজাদারদের জন্যে, সেহরির ন্যায় ইফতারেও রয়েছে বিশেষ নেয়ামত। ‘ইফতার’ প্রসঙ্গে প্রিয় নবীর মনোরঞ্জক ঘোষণা, “রোজাদারের জন্য দু’টি আনন্দ আছে। তন্মধ্যে একটি ‘‘ইফতারের সময়” (বুখারী শরীফ; কিতাবুস সাওম) কী দ্বারা একজন রোজাদারের ‘ইফতার’ করা উচিত তাও বলা হয়েছে হাদিস শরীফে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের কেউ যদি ইফতার করে, তার উচিত খেজুর দ্বারা ইফতার করা। কারণ, তাতে বরকত রয়েছে। যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি দ্বারা ইফতার করবে। কারণ, পানি পবিত্র।” (তিরমিযি শরীফ; যাকাত অধ্যায়)

ইফতারের ন্যায় সেহরিতেও ‘খেজুর’ গ্রহণের বিশেষ ফজিলত হাদিস শরীফে বিদ্যমান। আর অবশ্যই একজন রোজাদারের উচিত, ‘সেহরি’ বিলম্ব করা এবং ‘ইফতার’ তাড়াতাড়ি করা। এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত পছন্দনীয় সুন্নাতের অন্তর্ভুক্ত।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, “আমাকে রোজার ইফতারে দ্রুত এবং সেহরিতে বিলম্ব করার নির্দেশ দেওয়া হয়েছে” (আস্ সুনানুন কুবরা লীল বায়হাকী)।

Reneta

তবে অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হবে যে, সেহরি সুবহে সাদিকের কিছুক্ষণ পর আর ইতফার সূর্যাস্তের কিঞ্চিৎ পূর্বেও যেন গ্রহণ না করা হয়। এতে রোজা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকে। এভাবেই দয়াবান আল্লাহ তায়ালা তাঁর অনুগত বান্দা-রোজাদারদের সেহরি ও ইফতারের মাধ্যমে বিশেষ নেয়ামত দানে সৌভাগ্যমণ্ডিত করেছেন। আর আমাদেরও উচিত, যথাসময়ে-যথানিয়মে সেহরি ও ইফতার গ্রহণ করে আল্লাহ তায়ালার দান এ বিশেষ নেয়ামত হাসিল করা এবং শুকরিয়া আদায় করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতাররমজানসেহরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT