চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেফটি ফার্স্ট’ মাথায় রেখে গল্প তৈরি করতে হচ্ছে: অমি

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৭:২৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
বিনোদন
A A
বাঁ থেকে অভিনেতা পলাশ ও নির্মাতা অমি

বাঁ থেকে অভিনেতা পলাশ ও নির্মাতা অমি

করোনার মধ্যে ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন ছোটপর্দার নির্মাতা ও শিল্পীরা। কেউ কেউ আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে চাইছেন। দেখছেন করোনা অবস্থা কতদূর গড়ায়! আসন্ন ঈদুল আযহা সামনে রেখে সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমিও শুটিংয়ে ফেরার কথা ভাবছেন।

করোনার মধ্যে শুটিং করার বিষয়টি ‘সো টাফ’ মনে করছেন জনপ্রিয় এ নাট্যনির্মাতা। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে অমি বলেন, প্রোডাকশন নির্মাণে আগে ছিল ‘গল্প ফার্স্ট’ কিন্তু এখন ‘সেফটি ফার্স্ট’। গল্প নয়, সেফটি ফার্স্ট মাথায় রেখেই গল্প তৈরি করতে হচ্ছে। সেফটির প্রয়োজন আগে রাখছি। এটা খুবই কঠিন। তাই চাইলেও যেকোনো লোকেশনে শুটিং করা সম্ভব নয়।

আসন্ন ঈদে কাজল আরেফিন অমির নির্মাণে দু-একটি কাজ থাকতে পারে। তবে শুটিং হাউজে গিয়ে শুটিং করা নিরাপদ মনে করছেন না তিনি। অমির ভাষ্য, চেষ্টা করছি পরিচিত মানুষের বাসা, প্রাইভেট রিসোর্টে গিয়ে শুটিং করার এবং লোকেশন অনুযায়ি গল্প তৈরি করছি। আগেই বলেছি, সেফটির প্রয়োজনে গল্প বানাতে হচ্ছে। আগামী ঈদের জন্য কাজ করবো এটা কনফার্ম কিন্তু আগের মতো পাঁচ-ছয়টি কনটেন্ট থাকবে না।

অমি বলেন, দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে মানুষ হতাশায় পড়ে আছে। ঈদের সময় টিভি বা ইউটিউবে যদি নাটক বা বিনোদনের জন্য কিছু না পায় তাহলে একেবারেই উৎসব জিনিসটা অনুভব করতে পারবে না। সবদিক বিবেচনা করেই কাজে ফিরবো জুলাইতেই। মার্চের ১৬ তারিখ অফিস বন্ধ করেছিলাম। গত বৃহস্পতিবার থেকে আবার অফিস করছি। সেফটি বিবেচনা করে গল্প নিয়ে কাজ করছি।

এদিকে করোনার মধ্যে ঘরে বসে প্রথমে আফরান নিশো, মেহজাবীন ও পলাশকে নিয়ে ‘ওয়েটিং’ এবং তৌসিফ, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, চাষি, মারজুক রাসেলকে নিয়ে ‘ব্যাচেলর কোয়ারেন্টাইন’ নামে দুটি শর্টফিল্ম নির্মাণ করেছিলেন কাজল আরেফিন অমি। শিল্পীরা যে যার বাসায় থেকে নিজেদের মুঠোফোনে ধারণ করে সেগুলো পাঠিয়ে দেয়া ও পুরো কাজের প্রক্রিয়াটা অনেক জটিল বলে মনে করেন নির্মাতা।

অমি বলেন, এভাবে কাজ করতে গেলে সময় লাগে। গল্পগুলো মনমতো শুটিং করা যায়না। এটা আসলে কাজের সঠিক পদ্ধতি নয়। পুরোপুরি এক্সপেরিমেন্টাল কাজ। করোনার অবস্থা আগামিতে খারাপ হলে ঘরে বসে যদি আবার কাজ করতে ইচ্ছে হয় তাহলে হয়তো করবো। তবে কাজ দুটোর মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছি। যা ধারণা করেছিলাম তারচেয়ে বেশি প্রশংসা পেয়েছি।

Reneta

করোনায় সবকিছুতে পরিবর্তন আসবে বলে জানাচ্ছেন নীতিনির্ধারকরা। ধারণা করছেন, মিডিয়াতে কাজের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসবে। একাধিক জনপ্রিয় নাটকের এ নির্মাতা পরিবর্তনের সঙ্গে একমত হয়ে বলেন, ইতোমধ্যেই পরিবর্তন এসেছে। যে মানুষটা নতুন করে মার্কেটে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছিলেন তিনি তো করোনার জন্য পিছিয়ে গেলেন। এমন অস্থিতিশীল মার্কেটে কেউ লগ্নী করতে চাইবেন না। যারা রেগুলার কাজ করছিলেন তাদের কাজ কমে গেছে। এই প্রভাবটি আমাদের মধ্যে অলরেডি পড়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকার পর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন অনেকেই হুমড়ি খেয়ে কাজ করতে চাইবেন। তখনই মিস ম্যাচিং হয়ে সবার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। এতে কাজের মানেও প্রভাব পড়বে। তাই কাজে ফেরার পর সুষম বন্টণের কথা মাথায় রেখে কাজ করা উচিত হবে বলে আমি মনে করি। ওই সময় সবচেয়ে বেশি প্রয়োজন কাজের মান ঠিক রেখে সুষম বন্টন চিন্তা করা।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ২’ ছিল তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক। করোনার ফলে ওই সিরিয়ালটির শুটিং করা পর্বগুলো প্রচার হয়ে গেছে। এই সিরিয়ালটির জন্য দেশ ও বিভিন্ন দেশের প্রবাসীরা নির্মাতা অমিকে জিজ্ঞাসা করছেন কবে আবার শুরু হবে। নির্মাতা জানান, প্রতিদিনই তার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে দর্শকরা টেক্সটে জানতে চান ওই কাজের আপডেট সম্পর্কে।

এ প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, মালয়েশিয়া থেকে এক দর্শক ফোন দিয়ে সেদিন জিজ্ঞেস করলেন দুই সিজনে দেখে ফেলেছি। নতুন করে আবার কবে দেখতে পাবো? কেন বন্ধ হল এই সিরিয়ালটি? দর্শকের চাওয়ায় আমি যেটা ঠিক করেছি, ঈদের মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ঈদের পর আবার ব্যাচেলর পয়েন্ট সিজন ২ এর শুটিং শুরু করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদকাজল আরেফিন অমিচাষিনাটকপলাশবিনোদনবিনোদন লিডমারজুকলিড বিনোদনশামীম সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT