বৃষ্টি কমলে সেপ্টেম্বরের শুরুর দিকে ডেঙ্গু কমে আসবে, এমন প্রত্যাশা চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু পরীক্ষায় রোগীদের চাপ থাকলেও গত একমাসে এ হার কমে এসেছে। কমছে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার হারও।
রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমছে। তবে ডেঙ্গু পরীক্ষার চাপ কমেনি এখনো।
পরীক্ষায় জুলাইয়ে ২০ শতাংশ রোগীর ডেঙ্গু ধরা পড়লেও চলতি আগস্টে তা নেমে এসেছে ১২ শতাংশে।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, কয়েক সপ্তাহের মধ্যে কমে আসবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া।
দেশের হাসপাতালগুলোতে গত কয়েকদিনে কমেছে রোগি ভর্তির হার। বাড়ছে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরিমাণও।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







