চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেল ‘আগস্ট ১৯৭৫’, শোক দিবসে সিনেবাজে মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
বিনোদন
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারকে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটি চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটি আনকাট সেন্সর দেয়া হয়েছে।

সেন্সর পেলেও এখনই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছেন না এর প্রযোজক ও পরিচালক সেলিম খান। তার কথা, করোনার কারণে অধিকাংশ সিনেমা হল বন্ধ। কিছু হল খোলা থাকলেও বিচ্ছিন্নভাবে চলছে। এতো প্রত্যাশার সিনেমাটি ছন্নছাড়াভাবে এখনই হলে দিতে চাইনা। সরকারীভাবে সিনেমা হল খোলা পূর্ণ নির্দেশ পেলে ‘আগস্ট ১৯৭৫ হলে মুক্তি দেব।

তবে সিনেমা হলে মুক্তি না পেলেও ‘আগস্ট ১৯৭৫’ সিনেবাজ অ্যাপে দেখা যাবে বলে জানান সেলিম খান। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিনেবাজ অ্যাপে মুক্তি দেয়া হচ্ছে। সম্পূর্ণে বিনামূল্যে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

‘আগস্ট ১৯৭৫’ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল ইতিহাসের সেই কাহিনির আলোকে আগস্ট ১৯৭৫ সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

গেল বছর জুলাইতে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল। তারকাবহুল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানভীন সুইটি, তাসকিন রহমান, আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, তুষার খান, ফলজুর রহমান বাবু, মাসুমা রহমান নাবিলা, আমান রেজা প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগস্ট ১৯৭৫আনিসুর রহমান মিলনতৌকীর আহমেদদিলারা জামানফলজুর রহমান বাবুমাসুমা রহমান নাবিলালিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT