চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেনা পাঠালেই বিশ্বযুদ্ধ’, মার্কিনীদের ইউক্রেন ছাড়তে বাইডেনের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার আক্রমণের শঙ্কা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অবিলম্বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এনবিসি নিউজের সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমেরিকার নাগরিকদের এখনই ইউক্রেন ছেড়ে চলে আসা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবিলা করছি। এটা অত্যন্ত আলাদা পরিস্থিতি এবং দ্রুত পরিস্থিতি সংকটজনক হয়ে উঠতে পারে।’

তবে বাইডেন জানিয়ে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না। তিনি মনে করেন তাহলে সেটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে।

বাইডেন বলেন,‘আমেরিকান এবং রাশিয়ানরা যখন একে অপরকে গুলি করতে শুরু করে, তখন আমরা সম্পূর্ণ ভিন্ন দুনিয়ায় চলে যাই।’

ইউক্রেন সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যেকোনো সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেন আক্রমণের বিষয়টি অস্বীকার করে আসছে।

Reneta

এ বিষয়ে ন্যাটো জানায়, রাশিয়া যেভাবে ক্ষেপণাস্ত্র, অস্ত্রশস্ত্র এবং মেশিনগান থাকা সেনাদের মোতায়েন করেছে, তা সোভিয়েত ইউনিয়নের পতনের তিন দশক পরে ইউরোপের জন্য ‘বিপজ্জনক’ পরিস্থিতি তৈরি করেছে। এ অবস্থাই যুদ্ধ এড়াতে তৎপরতা শুরু করেছে পশ্চিমাদেশগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন উত্তেজনাযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT