চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ‘স্পিরুলিনা’ আপাতত জব্দই থাকবে

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১১:২৩ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
আদালত
A A

‘অনুমোদনহীন ওষুধ’ হিসেবে আমদানীকারক প্রতিষ্ঠান ‘দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’র কার্যারলয় থেকে ভ্রাম্যমাণ আদালত যে ‘স্পিরুলিনা’ ট্যাবলেট জব্দ করেছিল তা আপাতত জব্দই থাকবে।

জব্দকৃত ট্যাবলেট মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা তার বিশেষজ্ঞ প্রতিবেদন বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থাপনের পর আদালত এ বিষয়ে আজ কোন আদেশ না দিয়ে আগামি ৬ দিসেম্বর আদেশের দিন ধার্য রেখেছেন।

এর ফলে আপাতত স্পিরুলিনা’ ট্যাবলেট জব্দই থাকবে বলে জানান আ্যটর্নি জেনারেল মাহবুবে আলম।

জব্দ ‘স্পিরুলিনা’র অবমুক্তির জন্য ‘দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল বিন ইলিয়াস আদালতে আবেদন করেছিলেন।

আপিল বিভাগের নির্দেশে এ বিষয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তর কতৃক স্প্রিলুনিয়া একটি স্বীকৃত হারবাল ঔষধ। যা দেশের প্রথম সারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ ৮২ টি প্রতিষ্ঠান প্রস্তুত, বিপণন ও বিক্রয় করে আসছে।

তবে ‘দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’র আমদানি পরবর্তী জব্দকৃত ‘স্পিরুলিনা’ এ ধরণের ফুড সাপ্লিমেন্ট আমদানি নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং জব্দকৃত ‘স্পিরুলিনা’য় ‘Manufacturer’ এর নাম উল্লেখ নেই। সেই সঙ্গে বাংলাদেশের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা বেশি হওয়ায় ফুড সাপ্লিমেন্টের মেয়াদকাল কোন অবস্থাতেই দুই বৎসরের বেশি প্রদান করা হয়না কিন্তু আমদানি পরবর্তী জব্দকৃত ‘স্পিরুলিনা’র মেয়াদ আগস্ট ২০১৭তেই দুই বৎসর অতিক্রান্ত হয়েছে। এ অবস্থায় জব্দকৃত ‘স্পিরুলিনা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি হিসেবে বিবেচনার দাবী রাখে।

Reneta

এই প্রতিবেদনের সুপারিশে বলা হয়, আমদানি পরবর্তী জব্দকৃত ‘স্পিরুলিনা’য় ভোক্তাদের ‘helth Hazardous’ হতে পারে।

মামলার সুত্র থেকে জানা যায়, ‘দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ ২০১৫ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়া থেকে ৭ লাখ ৩৩ হাজার ৯৮০ পিস ‘স্পিরিলুনা’ ট্যাবলেট আমদানি করে। ‘অনুমোদনহীন ওষুধ হিসেবে’ ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ভাটারায় আমদানীকারক প্রতিষ্ঠান কার্যালয় থেকে ফুড সাপ্লিমেন্ট হিসেবে পরিচিত ‘স্পিরুলিনা’ গত বছরের ৪ ফেব্রুয়ারি সেগুলো জব্দ করে। সেই সঙ্গে ‘দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে রিট করলে গত বছরের ১৮ মে হাইকোর্ট রুল দিয়ে জব্দ করা ‘স্প্রিরিলুনা’ ট্যাবলেট ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের আদেশ স্থগিত করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২৭ জুন হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। আর গত ১৬ আগস্ট জব্দ ‘স্পিরুলিনা’র মেয়াদ এপ্রিলে শেষ হয়ে যাবে উল্লেখ করে তা অবমুক্তির জন্য ‘দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল বিন ইলিয়াস আদালতে আবেদন করলে আপিল বিভাগ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা তা পরীক্ষার করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুমোদনহীন ওষুধভ্রাম্যমাণ আদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

জুলাই ১, ২০২৬

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT