চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই মালদ্বীপই সবার আগে ফাইনালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের মাটি যেন পোয়াবারো মালদ্বীপের জন্য! ২০০৯ সালে এখানেই শেষবারের মতো সাফের ফাইনালে উঠেছিল দেশটি। দীর্ঘ সময় পর আবারও সেই কীর্তি ফিরে এলো, নিজেদের পঞ্চম সাফ ফাইনাল নিশ্চিত করেছে ২০০৮ সালের সাউথ এশিয়ান চ্যাম্পিয়নরা।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপের প্রথম সেমিফাইনালে ফেভারিট নেপালকে ৩-০ গোলে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। অথচ গ্রুপপর্বে টস ভাগ্যের সঙ্গে মাত্র এক পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়েছিল দেশটি।

সেই মালদ্বীপ বুধবার ম্যাচের ৯ মিনিটে নেপালকে দেখিয়েছে তাদের আসল জোর। ডি-বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন মালদ্বীপ অধিনায়ক আকরাম আব্দুল ঘানি।

ম্যাচের শুরু থেকেই গুড়িগুড়ি বৃষ্টি ছিল। সঙ্গে বজ্রপাত। সেই বৃষ্টি ম্যাচের ২৭ মিনিটের মাথায় প্রবল রূপ ধারণ করলে খেলাই বন্ধ করে দিতে বাধ্য হন রেফারিরা। পরে খেলা আবারও মাঠে গড়ায় প্রায় আধঘন্টা পেরিয়ে।

বিরতি থেকে ফিরে খেলায় ছড়ি ঘুড়িয়েছে নেপাল। কর্দমাক্ত মাঠে সমস্যা হলেও গতিময় ফুটবলে মালদ্বীপ রক্ষণে আতঙ্ক ছড়িয়েছে দলটি। ৪০ মিনিটে বিমল ঘাত্রি মাগার দারুণ এক সুযোগ পেয়েও বল উঁচিয়ে মারেন গোলবারের উপর দিয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ছিল নেপালিদের প্রাধান্য। তবে ৫২ মিনিটে সেই প্রাধান্য ভেঙে কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত গতিতে উঠে গিয়ে দারুণ এক শট নিয়েছিলেন ইব্রাহিম হাসান, মালদ্বীপের এই তারকা গোল পেলে দেখা মিলতে পারত টুর্নামেন্টের সেরা একটি গোলের!

Reneta

পরে একাধিকবার গোলের সুযোগ বের করেছে দুই দলই। বিশেষ করে নেপাল। কিন্তু সুযোগ তাদের কাজে আসেনি। বরং স্বল্প সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিটের মধ্যে জোড়া গোল করে লেপালিদের কফিনে পেরেক ঠুকে দেন ফরোয়ার্ড ইব্রাহিম ওয়াহিদ। নিশ্চিত করেন মালদ্বীপের পঞ্চম সাফ ফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাফ চ্যাম্পিয়নশীপ-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT