চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিতের নির্মাণে বাংলাদেশের তিন তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ন ০৬, জুলাই ২০২০
বিনোদন
A A

এক রহস্যময়ী নারীর প্রহেলিকাময় জগতের গল্প আছে বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা থ্রিলারধর্মী উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ বইটিতে। যে বইটি নিয়ে এবার ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিলেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ বইটির লেখক নাজিম উদ্দিন। তিনি বলেন, প্রায় দেড় বছর আগে থেকেই সৃজিত মুখার্জী আমার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’  বইটি নিয়ে কাজ করতে চাইছেন। শুরু থেকেই আমার তরফ থেকে কোনো আপত্তি ছিলো না। কথা মোটামুটি পাকাপোক্তই ছিলো।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’  এর কাস্টিং কিংবা বর্তমান অবস্থা নিয়ে খুব একটা জানা নেই বলেও জানান এই লেখক। তিনি বলেন, আমি যতদূর জানি, এখন চিত্রনাট্য নির্মাণ চলছে। তবে এটিতে কারা কাজ করবেন, এটা আমার জানা নেই।

এদিকে সোমবার পশ্চিম বঙ্গের শীর্ষস্থানিয় সংবাদমাধ্যম আনন্দ বাজার জানিয়েছে, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নিয়ে জনপ্রিয় প্লাটফর্ম হইচইয়ের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৃজিত। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী পরীমনি। কাস্টিংয়ে নাম আছে অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও কলকাতার অনির্বাণ ব্যানার্জী।

বিষয়টি নিশ্চিত করে অভিনেতা চঞ্চল চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, হ্যাঁ, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নিয়ে কাজ করতে যাচ্ছেন সৃজিত। আমার সাথেও ইতোমধ্যে ফাইনাল কথা হয়েছে। চলতি বছরের শেষ দিকে শুটিংয়ে যাওয়ার কথা।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটির দ্বিতীয় সিকুয়েল ‘রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীপরীমনিমোশাররফ করিমলিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবকে ফেরাতে যৌথভাবে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি: আসিফ আকবর

মার্চ ৪, ২০২৬

পরিবার নিয়ে দুশ্চিন্তার মাঝেই এশিয়ান কাপে ব্যস্ত যুদ্ধবিধ্বস্ত ইরানের মেয়েরা

মার্চ ৪, ২০২৬

উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

মার্চ ৪, ২০২৬

গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন

মার্চ ৪, ২০২৬

‘চোকার্স’ তকমা কাটল না প্রোটিয়াদের, অ্যালেনের সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT