চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরের সূর্য উৎসব এবার ঠাকুরগাঁয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- সূর্য উৎসব

চ্যানেল আই অনলাইন- সূর্য উৎসব

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল এসোসিয়েশনের আয়োজনে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হতে যাচ্ছে সূর্য উৎসব। এবারের উৎসব নিয়ে কথা বলতে সম্প্রতি চ্যানেল আই ভবনে এসেছিলেন বাংলাদেশ আস্ট্রোনমিকাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং সূর্য উৎসবের আয়োজক শেখ সাহেদ।

মশহুরুল আমিন জানালেন, ২০০০ সালে নতুন শতাব্দীর প্রথম সূর্যোদয় দেখার তাগিদ থেকে তাঁরা প্রথম ছুটে গিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপের কাছে ছেড়া দ্বীপে। তারপর থেকে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন দেশের কোন অঞ্চল থেকে বছরের প্রথম সূর্যোদয় সবার আগে দেখা যাবে তা হিসাব করে সে সব অপ্রচলিত স্থানে ছুটে গেছেন তাঁরা। এ বছর ঠাকুরগাঁও এর বালিয়াডাঙাতে যাচ্ছে সূর্য উৎসবের আয়োজক দল।

সূর্য উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী শেখ সাহেদ জানালেন, সূর্য উৎসব আয়োজন করতে প্রতি বছর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় তাঁদের। ২০০৯ এ বঙ্গোপসাগরের এক চরে রীতিমত হারিয়েই গিয়েছিলেন তাঁরা। তবে মহাকাশ সম্পর্কে নিজের আরও জানার আগ্রহ আর প্রতিবছরের নতুন নতুন অ্যাডভেঞ্চারের তাগিদে এই উৎসবের সাথে সম্পৃক্ত থাকাটা তাঁর জন্য বেশ আনন্দের।

মশহুরুল আমিনও বললেন নানা প্রতিকূলতার কথা। জানালেন কেউ যদি আরাম করতে যেতে চায় তবে তাঁদের সঙ্গে না যাওয়াই ভালো। ২০০৩ সালে বান্দরবনে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে গন্তব্যে পৌঁছেছেন তাঁরা, কখনও কখনও থাকা-খাওয়ার সুব্যবস্থাও নিশ্চিত করা যায় না দুর্গম অঞ্চলগুলোতে।

৩০, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি তিন দিনব্যাপী এবারের উৎসবে স্থানীয় বাচ্চাদের সহ সকলকে নিয়ে থাকবে নানা আয়োজন। তাঁদের সঙ্গে সম্পৃক্ত হবেন দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইবরাহীম সহ আরও অনেকে।

সূর্য উৎসব আয়োজনের সাথে সার্বিক সহায়তায় থাকবে চ্যানেল আই ও দৈনিক প্রথম আলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT