চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের আত্মার সঙ্গে কথোপকথনের দাবি প্যারানরমাল বিশেষজ্ঞের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু নিয়ে মাসখানেক ধরে আলোচনা, তর্ক-বিতর্ক চলেছে। বিষয়টি নজরে এসেছে জনপ্রিয় প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফের। স্টিভ দাবি করেছেন, সুশান্তের আত্মার সঙ্গে তিনি বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলেছেন।

স্টিভ হাফ তার ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও প্রকাশ করেছেন কয়েকদিন আগে। সেখানে সুশান্তের আত্মার সঙ্গে কথা বলার জন্য স্টিভ হাফকে তার ‘স্পিরিট বক্স’ ডিভাইসটি প্রস্তুত করতে দেখা যায়। প্রথম ভিডিওতে স্টিভ হাফ সুশান্তের আত্মাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি আলোতে আছেন?’ সুশান্তের আত্মা উত্তরে বলেন, ‘স্টিভকে বলুন, আমি আলো দেখতে পেয়েছি।’ এরপর স্টিভ বলেন, ‘আপনি গত কাল দেখা আলোয় ছিলেন?’ সুশান্তের আত্মা উত্তর দেন, ‘আমি ছিলাম সেখানে।’

প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফ এরপর বলেন, ‘আপনার কাজের সঙ্গে আমার পরিচয় নেই কিন্তু আপনাকে সবাই ভালোবাসে, অনেক ভক্ত আছে আপনার, ভক্তদেরকে কিছু বলতে চান?’ এরপর স্টিভ আরও বলেন, ‘গত দশ বছর ধরে এই ডিভাইসটি বানিয়েছি এবং সুশান্তকে তার পরিবার ও ভক্তদের উদ্দেশে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুশান্ত আপনার যদি কিছু বলার থাকে আপনি আসতে সংকোচ করবেন না।’

দ্বিতীয় ভিডিওতে সুশান্তের আত্মাকে বলতে শোনা গেছে, মৃত্যুর আগে তিন ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

স্টিভ হাফের ভিডিও দুটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। সুশান্তের ভক্তদের অনেকেই বলছেন, ভিডিওর কণ্ঠটি সুশান্তেরই। তাদের মতে, ভিডিওতে খুন হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুশান্ত।

নেতিবাচক কমেন্টও আসছে ভিডিওতে। সুশান্তের মৃত্যুকে ঘিরে ব্যবসা করার অভিযোগও আসছে স্টিভ হাফের বিরুদ্ধে। তবে স্টিভ হাফ ভিডিও দুটির শুরুতেই দাবি করেছেন, শতভাগ আসল ভিডিও এগুলো, কৃত্রিম নয়। স্পটবয়

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেকহ্যামের লাল কার্ড: ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ৫ বিতর্কের গল্প

জুলাই ১৩, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT