চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধা পেতে মন্ত্রীর স্ত্রী ম্যানেজ থিওরি অন্য কোথাও কাজে লাগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

ট্রান্সফার কিংবা প্রমোশন যেকোন কাজেই সবার আগে চলে আসে ঘুষ এবং তদবির শব্দ দুটি। কাজটা যদি হয় বড় আস্থার জায়গা ও হতে হবে পাকাপোক্ত সে ক্ষেত্রে মন্ত্রীর আত্মীয় কিংবা নিকটজন হলে ত কথাই নেই!

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও অকপটে স্বীকার করলেন এ রীতির অস্তিত্বের কথা। সেইসঙ্গে দাবি করলেন, তার ঘরে তদবিরের কোন স্থান নেই।

বললেন, অনেকেই ট্রান্সফার কিংবা প্রমোশনের জন্য আগে খোঁজ করেন মন্ত্রীর ঘরে কে আছে? আপনাদের বলে রাখতে চাই আমার ঘরে সেটা পাওয়া যাবে না। এটা অন্য মন্ত্রীর ক্ষেত্রে কাজে লাগান। আমার ঘরে তদবির করার কোন সুযোগ নেই। আপনাদের কারো সাথে আমার ওয়াইফ দেখা করে নাই। আমার বাসায় তদবিরকারীর কোন স্থান নেই।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন আইবি সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন’১৮ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, টাকা দিয়ে কোন ইঞ্জিনিয়ার আমার সময় চিফ ইঞ্জিনিয়ার হতে পারেননি। বারো মাসে বারো প্রমোশনের কোন ঘটনা ঘটেনি। কোন ইঞ্জিনিয়ার যদি প্রমাণ দিতে পারেন আমি কারো কাছ থেকে কমিশন নিয়েছি, পার্সেন্টেজ নিয়েছি আমি পদ ছেড়ে দিবো।

স্বার্থ ছাড়া কেউ তদবির করে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেকে চাইবে আপনার থেকে কিছু টাকা নিতে। আপনার প্রমোশনের জন্য যারা তদবির করে তাদেরকে কেন আপনি টাকা দেন? এটা আমাকে বলতে হবে, টাকাটা আগেই পেমেন্ট হয়ে যায়! আপনি যদি তাকে নির্দিষ্ট একটি প্রলোভন না দেন, সে কেন তদবির করতে আসবে? আমার কাছে কেন তদবির করতে আসবে? আপনি কেন আপনার প্রমোশন ট্রান্সফারের জন্য টাকা দিবেন? আপনার সমস্যা হলে আমি দেখব, সচিব দেখবেন আপনার যোগ্যতা অনুযায়ী প্রমোশন এবং ট্রান্সফার হবে।

Reneta

অনেক ইঞ্জিনিয়ার কর্মের নামে অপকর্মে লিপ্ত জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইঞ্জিনিয়ারদের মধ্যে যথেষ্ট সৎ এবং কমিটেড মানুষ আছে। কিন্তু একটি কাজ যখন এক পশলা বৃষ্টিতে শেষ হয়ে যায় তখন লজ্জাটা কোথায় রাখবেন? আমি যখন রাস্তায় যায় মানুষ আমাকে বলে এই রাস্তাটা ৩ মাস আগে কাজ শেষ হয়েছে। এখন দেখুন চলাচল এবং ব্যবহারে অনুপযোগী। এ কাজগুলো যারা করছেন সেটাকে আমি কর্ম বলিনা, অপকর্ম বলি। এটাকে পরিহার করুন, নিজেদের ক্যারিয়ারের স্বার্থে। দুনিয়া থেকে চলে গেলে কি থাকবে, কর্মফল।

সঙ্গে যোগ করেন, এবার আমি এখানে আছি আগামীবার নাও থাকতে পারি। যদি না থাকি আমার ভাল কাজগুলো আপনারা স্মরণ করবেন, অনুসরণ করবেন। আর ভুলগুলো শুধু আমার, দায়িত্বও আমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন

আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT