চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবন রক্ষায় যৌথ উদ্যোগের সুপারিশ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:০৪ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৫
পরিবেশ
A A

গভীর বনে যাওয়া নিষিদ্ধ আর বনের সীমান্তে শক্তজালের প্রাচীর দেয়ায় বাঘ-মানুষের দ্বন্দ্ব কমেছে সুন্দর বনের ভারতীয় অংশে । তবে সুন্দরবনের ভারতীয় অংশে বসবাসকারীদের অনেক সমস্যাই বাংলাদেশ অংশে বসবাসকারীদের মতেই।

বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমকর্মী আর গবেষকদের পর্যবেক্ষণে এমন তথ্যই উঠে এসেছে । সুন্দরবন রক্ষায় অভিন্ন সমস্যাও চিহ্নিত করেছেন তারা।

সুন্দরবনের ভেতর বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বালি দ্বীপ । ঘূণিঝড় আইলার শিকার হয়েছিলেন এই দ্বীপের বাসিন্দারাও । সেখানেও চলছে কষ্টের জীবনযাপন।

Banglabid

এলাকাবাসীরা জানান, তাদের সমস্যা অনেক। মাছ ধরে, দিনমজুর খেটে কোনো রকমে জীবনযাপন করছেন তারা।লোনাপানি আর জীবীকার সংকটে অনেকেই এলাকা ছেড়েছেন ।

মিষ্টি পানির জন্য পুকুর কাটা হচ্ছে সুন্দর বনের ভারতীয় অংশেও । তবে বাঁধ মেরামত সহ সমস্যাগুলো বাংলাদেশের মতোই । বনের সীমান্তে শক্তজালের প্রাচীর দেয়ায় বাঘ আসেনা লোকালয়ে। স্থানীয়রা জানান, কয়েকবছরে মানুষের হাতে বাঘ বা বাঘের হামলায় মানুষ মারা যায়নি সেখানে ।

সুন্দরবন নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ডকুমেন্টারী, প্রথমআলোর ছবি, বুয়েট, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার গবেষণা চিত্র তুলে ধরে আলোচনা হয়েছে সুন্দরবনেই।

Reneta

দুদেশের সুন্দরবনে অভিন্ন সমস্যা চিহ্নিত করে যৌথ কার্যক্রমের সুপারিশমালা তৈরী করা হয়। সুপারিশ আসে লবণাক্ততা কমাতে ত্রিদেশীয় কার্যক্রমেরও। সেখানে বুয়েটের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, নেপালে সম্ভাবনাময় কয়েকটি সাইট আছে যেখানে ড্যাম করে পানি আটকে রাখা সম্ভব এবং শুকনো মৌসুমে সেখান থেকে পানিটা ছেড়ে দিলে গঙ্গার পানির প্রবাহ বেড়ে যাবে।ফলে দুদেশই এই পানি ভাগাভাগি করে নিতে পারবে।

বিশ্বব্যাংকের পরামর্শক সঞ্জয় গুপ্তা বলেন, আমার মনে হয় দুই দেশ একসাথে মিলে যদি নিজেদের সম্যাগুলো  আলোচনা করে এবং সমাধানে একে অপরকে সহযোগিতা করে সেটাই অনেক ফলপ্রসু হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT