চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুচি‘র কারাদণ্ডে জাতিসংঘের নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি এবং কোভিড আইন ভঙ্গের অভিযোগ এনে মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে সামরিক আদালতে কারাদণ্ড (৪ বছর) দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মাইকেল ব্যাশেলেট।

একই সঙ্গে তাকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এক বিবৃতিতে সংস্থাটির এ অবস্থানের কথা জানান ব্যাশেলেট।

মাইকেল ব্যাশেলেট বলেন, সু চিকে দোষী সাব্যস্ত করায় মিয়ানমারে রাজনৈতিক সংলাপের আরেকটি দরজা বন্ধ করে দিলো সেনাবাহিনী। সামরিক আদালতে সুচির কারাদণ্ডের এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক বাহিনী আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকার দশ হাজারেরও বেশি বিরোধী মতালম্বীকে আটক করেছে। এসময়ে সুচি’র ন্যাশনাল লীগ অফ ডেমোক্রেসি (এনএলডি) পার্টির সদস্যসহ অন্তত ১৭৫ জন  সেনাবাহিনীর হেফাজতে থাকা অস্থায় মারা গেছেন।

অবিলম্বে রাজবন্দীদের মুক্তিতে কার্যকর পদক্ষেপ নিতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানান ব্যাশেলেট।

৭৬ বছর বয়সী সুচি’র বিরুদ্ধে এখনও দুর্নীতি এবং নির্বাচনে জালিয়াতির অভিযোগে মামলা চলছে। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সুচিজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT