চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখবর অব্যাহত থাকুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

২০২২ সালের প্রথম দিনেই প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। রেমিট্যান্সে এতদিন ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হলেও এখন থেকে তা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‌জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে সরকার প্রণোদনা/নগদ সহায়তা দেওয়ার বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স সংগ্রহের লক্ষ্যে সরকার ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্সে প্রথমবারের মতো ২ শতাংশ হারে প্রণোদনা/নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায়। ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ হয়েছে, যা এর আগের বছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

Banglabid

এছাড়া ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২৪ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি। এভাবে দিন দিন রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখন বাড়তি প্রণোদনার ফলে সেই ধারা আরও উর্ধ্বগতি থাকবে বলে আমাদের বিশ্বাস। এজন্য সংশ্লিষ্টদের প্রশংসনীয় উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।

তবে বাড়তি রেমিট্যান্সে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। বরং প্রবাস থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠাচ্ছে তাদের সমস্যা সমাধান ও সুযোগ সুবিধা নিশ্চিতের দিকে আরও মনোযোগ দিতে হবে। বিদেশে দূতাবাসগুলো সেবাদানে যেন আরও প্রবাসীবান্ধব হয় তা নিশ্চিতের বিকল্প নেই। একইসঙ্গে নতুন নতুন শ্রমবাজার চালু করে দক্ষ কর্মীদের অল্প খরচে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে যথাযথ ভূমিকা রাখার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসরেমিট্যান্সসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT