চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিসোর্ট থেকে পালালো ভ্রমণে এসে কোয়ারেন্টাইনে থাকা শতাধিক বৃটিশ পর্যটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

বৃটেনে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের পর সুইস স্ক্রি রিসোর্টে ভ্রমণে আসা কয়েক শতাধিক ব্রিটিশ পর্যটককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে রিসোর্ট কতৃপক্ষ।  কিন্তু এই বিধিনিষেধকে উপেক্ষা করে রোববার রাতে রিসোর্ট থেকে পালিয়েছেন তারা। 

স্থানীয় সংবাদমাধ্যম সোনট্যাগস জাইটং ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, সুইজারল্যান্ডের ভার্বিয়ার বিলাসবহুল এই রিসোর্ট থেকে গত রোববার রাতের অন্ধকারে দুইশতাধিক পর্যটক আল্পাইন স্কি স্টেশন থেকে পালিয়ে যায়।

স্কি রিসোর্টটি তুষার প্রেমী পর্যটকদের জন্য আকর্ষণীয়। তবে নতুন করোনা সংক্রমণের কারণে বৃটেনের সকল ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি ব্রিটিশ নাগরিকদের বিশ্বের যেকোনও দেশে অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে নির্দেশিকা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

১৪ ডিসেম্বরের পর যুক্তরাজ্য থেকে আগত ব্যক্তিকে অবশ্যই ১০ দিনের কোয়ারেন্টাইনে যাওয়ার কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূল করোনাভাইরাসের চেয়ে কমপক্ষে ৭০ গুণ বেশি সংক্রামক এই রূপান্তরিত করোনাভাইরাস। ফলে এই ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে বিশ্বজুড়ে।

যুক্তরাজ্য ছাড়াও নতুন এই করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে ডেনমার্ক, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে এর সংক্রমণ দেখা দিয়েছে। এ নিয়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ।

জানা গেছে, ভার্বিয়ায় ভ্রমণে আসা পর্যটকরা কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেলেও কিছু পর্যটকে আটকে রেখেছে রিসোর্ট কতৃপক্ষ।

Reneta

ভার্বিয়ার পৌরসভার মুখপাত্র জিন-মার্ক সান্দোজ  বলেছেন, একদিন অবস্থান করার পর এই পর্যটকরা কোয়ারেন্টাইন ব্যবস্থার নিয়ম মানতে অবাধ্য হয়। তারপর তারা রিসোর্ট কতৃপক্ষকে না জানিয়ে পালিয়ে যায়। তবে এমন ঘটনা আমাদের জন্য অপ্রত্যাশিত। যা আমাদের সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ।

তবে আমরা পর্যটকদের দোষ দিতে পারি না। কারণ বেশীরভাগ ক্ষেত্রে ২০ স্কয়ার মিটার রুমে চারজন করে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে কোয়ারেন্টাইনের এমন ব্যবস্থার জন্য সুইস সরকারের প্রতি কিছুটা রাগান্বিত অনুভূতি প্রকাশ করেছেন কিছু পর্যটক।

গত সোমবার সুইজারল্যান্ড ও দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল, তবে জুরিখ থেকে ব্রিটেনের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার আবার শুরু হয়েছিল।

সুইজারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী রোববার জানিয়েছে, করোনার নতুন ধরণের সাথে দুইজনকে শনাক্ত করা গেছে, যার মধ্যে একজন সুইজারল্যান্ডের নাগরিক এবং অন্যজন প্রতিবেশী লিচটেনস্টেইনের।

গত দুইবছর ধরে সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। তুষারের মধ্যে স্কি চালানোর জন্য ভার্বিয়ার স্কিইং আল্প্সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভ্রমণপ্রেমীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকোয়ারেন্টাইনরিসোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT