চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের ঘটনায় শেখ হাসিনাকে তুর্কি প্রধানমন্ত্রীর ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেটের ঘটনার নিন্দা ও হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম । সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সমবেদনা জানান তুর্কি ইলদিরিম। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

টেলিফোনে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তুর্কি প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সন্ধ্যায় ১৫ মিনিটের আলাপে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের সিলেটে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান।

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ধর্মের নামে কিছু বিভ্রান্ত লোক ইসলামের সুনাম ক্ষুণ্ন করছে। তিনি বলেন, ‘তারা ধর্মের নামে ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করছে।’

শেখ হাসিনা বলেন, গতবছর তুরস্কের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থান অপচেষ্টার নিন্দা করেছে বাংলাদেশ।

তিনি বলেন, আমরা সবসময় শান্তি ও গণতন্ত্রকে সমুন্নত রাখি। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

Reneta

ফোনালাপের শুরুতেই তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও একই কথা উল্লেখ করেন।

গত বৃহস্পতিবার আতিয়া মহলে জঙ্গি আছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ওই ভবন ঘিরে অভিযান চলছে। বর্তমানে সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো।

এর আগে অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যার পর ভবনটির বাইরে দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হয় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কর্মকর্তাসহ অনেক ব্যক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT