চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলগালা হবে বিজিএমইএ ভবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
বাংলাদেশ
A A

রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন বিকেল পাঁচটায় সিলগালা করা হবে। ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের মালামাল সরাতে দুই দফা বেঁধে দেয়া সময় শেষ হবার পরই আবারও বিকেল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজউকের পরিচালক খন্দকার অলিউর রহমান।

তিনি বলেন, ভবনে অফিস অপসারণের কাজ চলছে। বার বার তাদের সময় দেয়া সত্ত্বেও নানা অজুহাতে এখান থেকে অফিস সরানো হয়নি। আমরা আজ ২ ঘণ্টা দিয়েছিলাম মালামাল সরিয়ে নিতে যা ১২টায় শেষ হয়।

তারা অনেকটা কাজ সম্পন্ন করেছে। পরে দ্বিতীয় দফা সময় দেয়া হয়। এখনও কাজ শেষ না হওয়ায় বিকেল ৫টা পর্য়ন্ত সময় চায় আমরা সম্মতি দিয়েছি। এ সময়ের মধ্যে তারা তাদের অফিস অপসারনে ব্যর্থ হলে বিকেল ৫টার পরই আমরা বিজিএমইএ ভবন সিলগালা করে দেয়া হবে।

অলিউর রহমান বলেন, আইনের ভিত্তিতে আমরা বিজিএমইএ ভবনের অফিস অপসারনের কাজ শুরু হয়েছে। আমরা য়ে ভবন অপসারন শুরু করেছি এটাও ভবন ভাঙার অংশ। তাছাড়া এখানে টেকনিক্যাল ও ম্যানেজমেন্টের বিষয় আছে এগুলো শেষ হলেই আমরা ভবন ভাঙার কাজ শুরু করব। খুব দ্রুত সময়ের মধ্যে এ কাজ শেষ করতে পারব এ কাজে মূল সহযোগি হবে চায়না এক্সপার্টরা।

হাতিরঝিল প্রকল্পের পরিচালক রায়হান ফেরদৌস বলেন, মালামাল সরানোর পর আমরা ইউলিটি সেবা বন্ধ করে দেয়ার মাধ্যমে ভবন ভাঙার কাজ শুরু করেছি। সেনাবাহিনী সহায়তায় এ ভবনটি অপসারণের কাজ করা হবে। এর আগে র‌্যাংগস ভবন ভাঙ্গতে যেয়ে প্রাণহানি ঘটে। তবে এ ভবন ভাঙ্গতে ডিনামাইট বা নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতি ব্যবহার করা হবে। এ কাজে সহায়তা করবে চায়না এক্সপার্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT