চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত ৭০, বেশিরভাগই নারী ও শিশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি ডুমায় সন্দেহজনক রাসায়নিক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে শতাধিক।

বিবিসি জানিয়েছে, ওই এলাকায় কর্মরত উদ্ধারকারী দল এ হামলার তথ্যটি নিশ্চিত করেছে।

শনিবার সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থাটি দ্য হোয়াইট হেলমেটস জানিয়েছে, নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। তবে টুইটার বার্তায় স্বেচ্ছাসেবী সংস্থাটি কিছু গ্রাফিক্স ছবি দিয়ে জানিয়েছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে তার নিচের অংশে কিছু মৃতদেহ থাকতে পারে। আহতের মধ্যে গুরুতর অবস্থায় ছিল বেশ কয়েকজন এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছেন হোয়াইট হেলমেটস এর প্রধান রায়েদ আল সালাহ।

তিনি বলেন, ক্লোরিন গ্যাস এবং আরও কিছু শক্তিশালী গ্যাস ডুমায় নিক্ষেপ করা হয়েছে। হোয়াইট হেলমেটের স্বেচ্ছাসেবকরা জনগণকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু আহতের উদ্ধার করে পায়ে হেঁটে নিরাপদ স্থানে নিয়ে যেতে হচ্ছে কেননা বেশিরভাগ গাড়ি ও পরিসেবা কেন্দ্র এলাকার বাইরে চলে গেছে।

তবে রাসায়নিক হামলার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সিরিয়ার সরকারি বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসিরিয়ায় রাসায়নিক হামলা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT