চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় জিহাদিদের ঐক্যের ডাক দিলেন লাদেন পুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১০, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

জেরুজালেমকে মুক্ত করার ডাক দিয়েছেন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের কনিষ্ঠ পুত্র হামজা বিন লাদেন। তিনি বলেছেন, জেরুজালেম মুক্ত করার লড়াই হলো বিশ্বাসী ও অবিশ্বাসীদের যুদ্ধ। এ জন্য মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হতে হবে।

হামজা বিন লাদেনের বক্তব্যের বরাত দিয়েছে জিহাদি ওয়েবসাইটগুলোতে নজরদারি মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। সোমবার সাইটের পক্ষে এক টুইটে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, অডিও ম্যাসেজের মাধ্যমে হামজা বিন লাদেন এ আহ্বান জানিয়েছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই’র তথ্যানুযায়ী, সন্তানদের মধ্য হামজাই লাদেনের সবচেয়ে প্রিয় ছিলেন।

সাইটের পরিচালক রিটা কাটজ বলেন, হামজা বিন লাদেন ওই অডিওবার্তায় বলেছেন যে, সিরিয়া বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এখন খুব সন্নিকটে।

এর একদিন আগে মিশরীয় বংশোদ্ভূত আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরি সিরিয়ার প্রতিদ্বন্দ্বী জঙ্গি গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তার এ অডিওবার্তা ইন্টারনেটে প্রচারিত হয়। এতে তিনি আল-কায়েদা সম্পৃক্ত আল নুসরা ফ্রন্টের প্রতি সমর্থন দেন। এই ফ্রন্টটির পরিকল্পনা রয়েছে সিরিয়াকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি করা। তারা নিজেদের মতো করে সেখানে ইসলামিক খেলাফত কায়েম করতে চায়।

Reneta

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে মার্কিন স্পেশাল বাহিনী পাকিস্তানে হত্যার কয়েক সপ্তাহের মধ্যে এ দলের নেতা হন আয়মান আল জাওয়াহিরি। ধারণা করা হয়, লাদেনের অাস্তানায় মার্কিন বাহিনী আক্রমণ চালালে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন হামজা বিন লাদেন। এখন তিনি কোথায় আছেন তা কেউ জানে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল কায়েদাওসামা বিন লাদেন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

জুলাই ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জুলাই ২৯, ২০২৬

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT