চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় আত্মঘাতী হামলায় গােয়েন্দা প্রধানসহ নিহত ৪২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে আলাদা বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সেনা গোয়েন্দা প্রধান ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত হোসেইন দাবুল রয়েছেন বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে।

শনিবার দিনভর চলা এসব বোমা হামলা দায় স্বীকার করেছে আল-কায়েদা ঘনিষ্ঠ আন-নুসরা গোষ্ঠী। একদিন আগেই বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আল-বাবে আরেক আত্মঘাতী হামলায় নিহত হয় ৪৫ জন।

লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটিতে ভোর থেকেই গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দু’টি এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামরিক গোয়েন্দা বিষয়ক কয়েকটি সদরদফতরে হামলা চালানো হয় বলে সংস্থাটি জানিয়েছে।

হোমস সিরিয়ার গুরুত্বপূর্ন একটি শহর। শহরের বেশিভাগ অংশ সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রণ করছে। এটি জঙ্গি মুক্ত এলাকা হিসেবে বিশেষভাবে সংরক্ষিত। তার পরেও এই আত্মঘাতী বিস্ফোরণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

কয়েক সপ্তাহ আগেই সিরিয়ার সিকিওরিটির দফতরগুলি টার্গেট করছে জঙ্গিরা। এরকমই একটি আত্মঘাতী হামলায় মৃত্যু হয় সিরিয়ার গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল হাসান দাবুলের।  এই বিস্ফোরণের পরেই বাড়তি নিরাপত্তায় মুরে ফেলা  হয়েছে হোমসকে। তল্লাশি চলছে শহরে ঢোকার ও বেরনোর সমস্ত পথে। হাই এলার্ট জারি করা হয়েছে।

এদিকে সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সমর্থনে সুইজারল্যান্ডের জেনেভায় দামেস্ক সরকার এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়া সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT