চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয় শিশুতে জোলি-পিটের ‘লাকি সেভেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

নিজেদের তিন এবং দত্তক নেওয়া তিন সন্তানের সঙ্গে ‘ব্র্যাঞ্জেলিনা’ পরিবারে যুক্ত হচ্ছে আরেকটি নতুন মুখ। সিরিয়া যুদ্ধে সব হারানো এক শিশুর মা-বাবা হচ্ছেন বিখ্যাত হলিউড জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।

সিরিয় ওই ছেলে শিশুকে তার আরও দুই ভাইসহ দত্তক নিতে চেয়েছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত জোলি। তবে বর্তমান ছয়জনের সঙ্গে আরও তিনজন নতুন মুখ আসলে পারিবারিক আবহ নষ্ট হতে পারে বলে জোলিকে সাবধান করেছিলেন পিট। জোলিও নাছোড়বান্দা। তাই দু’জনের মধুর তর্কে সিদ্ধান্ত হয় তিনজনের মধ্যে একজনকে ঘরে নেবেন তারা। এবছরই নতুন সন্তানকে বরণ করবেন এই জুটি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে ৩৯ বছর বয়সী অস্কার জয়ী জোলি এযাবৎ ছয়বার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় গিয়েছেন। সেখানের পরিস্থিতিকে বর্ণনা করেছেন বিশ্ববাসীর সামনে।

তিনি দেখেছেন দেশটির মানুষদের অসহায়ত্ব, বাবা-মা হারা অনাথের কান্না। তাই বক্তৃতা-বিবৃতি দিয়েই থেমে থাকেননি মানবতাবাদী এই তারকা। অন্ধকার সেই বিভীষিকা থেকে একটি প্রাণকে আলো দেখাতে দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাডকে রাজি করিয়েছেন তিনি।

বর্তমানে নিজেদের তিন সন্তান শিলোহ (৮), ৬ বছর বয়সী যমজ নক্স ও ভিভিয়েন ছাড়াও কম্বোডিয়ান শিশু ম্যাডোক্স (১৩), বিয়েতনামের প্যাক্স (১১) এবং ইথিওপিয়ার ১০ বছর বয়সী যাহারাকে নিয়ে চমৎকার কাটছে ‘ব্র্যাঞ্জেলিনা’র সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিট
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

জুলাই ৭, ২০২৬
Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা যেখানেই গেছে শিরোপার দাবিদার থেকেছে

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT