চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাতিল হওয়ার মতো নিরাপত্তা ঝুঁকি নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন বলেছেন, সিরিজ বাতিল হওয়ার মতো নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশে নেই।

মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতির গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান অজিদের বাংলাদেশ সফর বাতিল হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন।

সিরিজটি সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ব্যক্তিগতভাবে বিসিবি সভাপতিও অস্ট্রেলীয় খেলোয়াড়দের নিশ্চয়তা প্রদানের কথা বলেন।

সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের এই বিষয়ে তৎপরতা লক্ষ্য করলেই বুঝা যায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি নিরাপত্তার বিষয়ে রয়েছে। তাই অজি দলের সফর বাতিলের কোন কারণ নেই।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশে না আসার বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি উল্লেখ করে নাজমুল বলেন, তাদের পক্ষ থেকে সফরের বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরও দুই থেকে তিনদিন সময় লাগবে। উত্তর জানার পরে আমরা পদক্ষেপ নেবো।

‘ওদের সিদ্ধান্ত জানার আগে আমরা কিছু করতে পারবো না। এছাড়াও অস্ট্রেলয়া দল সফরে না আসলে এই বিষয়টি মেনে নেওয়া বা না মেনে নেওয়ার কোনো বিষয় নেই’ বলেও মন্তব্য করেন নাজমুল।

Reneta

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল সোমবার বাংলাদেশে আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারির পর বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী নিহতবিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষণা হবে হাসানুল হক ইনুর রায়

জুন ৩০, ২০২৬

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT