টানা রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। পদত্যাগের ঘোষণার সাথে আগাম নির্বাচনেরও আহ্বান জানিয়েছেন তিনি। আগামী ২০ সেপ্টেম্বর এই নির্বাচন হতে পারে।
আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে বেইলআউট চুক্তির কারণেই নিজের দলের সংসদ সদস্যদের বিরোধিতার মুখে পড়েন অ্যালেক্সিস সিপ্রাস। চুক্তি অনুযায়ী ৩ বছরে মোট ৮৬ বিলিয়ন ইউরো পাবে গ্রিস।
এ চুক্তির ফলে দেশটিতে ব্যয় সঙ্কোচন নীতি গ্রহণ করার সিদ্ধান্তেই তার দলের ভেতর থেকে বিরোধিতার মুখে পড়েন গ্রিস প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে নতুন করে নির্বাচনের আহ্বান জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এ সময় গ্রিস সরকারের কার্যক্রমের বিষয়ে সাধারণ মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান সিপ্রাস।
নির্বাচনের তারিখ নিশ্চিত না হলেও ২০ সেপ্টেম্বর তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।







