চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার নামে বেশিরভাগই নাটক হচ্ছে: রুবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

৫ থেকে ৭ দিনে শুটিং করে যেসব কনটেন্ট নির্মাণের হিড়িক পড়েছে সেগুলো অনেকেই সিনেমা নামে চালিয়ে দিচ্ছে। এসব কনটেন্ট কখনোই পরিপূর্ণ সিনেমা নয়। এমনটাই মনে করেন চিত্রনায়ক রুবেল।

তিনি বলেন, এত অল্পদিনের শুটিংয়ে কোনোদিনই সিনেমা করা সম্ভব নয়। যারা এগুলো করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এগুলো সিনেমা নয়। সিনেমার নামে বেশিরভাগই নাটক হচ্ছে।

এফডিসিতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এখনকার সিনেমা প্রসঙ্গে নায়ক রুবেল এমন মন্তব্য করে বলেন, সিনেমা বিশাল বড় ব্যাপার। ৩ দিনে স্ক্রিপ্ট তৈরি করে ৭ দিনে শুটিং করে পরবর্তীতে মুক্তি দিলে সেটি সিনেমা নয়। ওয়েব নির্ভর কাজ হতে পারে।

চিত্রনায়ক রুবেল ১৬টি আলোচিত সিনেমা পরিচালনা করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বাঘের থাবা, মায়ের জন্য যুদ্ধ, বিচ্ছু বাহিনী, প্রবেশ নিষেধ, টর্নেডো কামাল।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, যখন সিনেমা তৈরি করতাম কমপক্ষে ৩ মাস গল্প স্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম। অনেক স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ৭ বার সংশোধন করেও বাদ দিয়েছি।

‘ইউটিউবের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন সবাই পরিচালক, শিল্পী হয়ে যাচ্ছেন। এটা লাস্টিং করবে না। তলানিতে নিয়ে যাবে’, বলেন রুবেল।

Reneta

২০২১ সালে আধুনিক সিনেমা হলের বিকল্প নেই উল্লেখ করে রুবেল বলেন, এখন সবাই ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া কেনাকাটার পর বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমা দেখতে চায়। সেজন্য হলের আধুনিক পরিবেশ দরকার। সিনেমা হলের পরিবেশ যদি আবার ফিরিয়ে আনা যায় আমি বিশ্বাস করি মানুষ আবার সিনেমা হলে গিয়ে সুস্থ ধারার সিনেমা উপভোগ করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবএফডিসিওয়েব কন্টেন্টচিত্রনায়ক রুবেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT