চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনে জনগণ খালেদার তাণ্ডবের জবাব দেবে: তোফায়েল

প্রদীপ চৌধুরীপ্রদীপ চৌধুরী
৬:৪২ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত তিন মাস খালেদার জিয়ার নেতৃত্বে বিএনপি যে তাণ্ডব চালিয়েছে ব্যালটের মাধ্যমে জনগণ তার বিচার করবে। খালেদার জিয়ার অপকর্মের কৈফিয়ত জনগণের কাছে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

সাম্প্রতিক সময়ে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের জ্বালাও পোড়াও আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদদের বিচার বিভিন্ন ভাবে হয়। কাউতে আদালতে যেতে হয়, জেলখানায়ও যেতে হয়। আর যারা আদালতে যান না কোর্টে যান না, তাদের বিচার করে জনগণ। এটা রাজনীতিবিদদের জন্য বড় বিচার।

বানিজ্য মন্ত্রী বলেন, গত তিন মাসে সরকার বিরোধী হরতাল অবরোধের নামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট যে ভাবে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছিলো। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর বিচার করবে।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিগত ৫টি সিটি করপোরশন নির্বাচনে উভয় দলের প্রার্থীই নির্বাচিত হয়েছে। এ নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টার পোলের মাধ্যমে রেড এলার্ড জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার তো পাসপোর্টই নেই। তিনি তো ফেরারি আসামি, অবৈধভাবে লন্ডনে অবস্থান করছেন। এ ব্যাপারে ইন্টারপোল বিশ্বকে সতর্ক করেছে। এখানে সরকারের কোন বিষয় নেই।

Reneta

কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠকের আগে ১০ জন কৃষক প্রতিনিধি দেখা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর সঙ্গে। বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন তারা।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রী জানান সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের ক্ষতি পুষিয়ে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদাতোফায়েলসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT