চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রচারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচনী মাঠে প্রচারণাকে ঘিরে একপক্ষ দুষছেন অপর পক্ষকে।

এর মধ্যে সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মেয়র প্রার্থীদের প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এতে করে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান জানিয়েছেন: বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচনের মাঠে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ চালিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

আর বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন: বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে ও একে অপরের বিরুদ্ধে নির্বাচন প্রচার-প্রচারণায় বিভিন্ন অভিযোগ করছেন।

সকালে বিএনপি’র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগরীর বহরমপুর এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ করেন।

Reneta

তিনি বলেন: ‘ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য ভোট করছি। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রুপ দেয়ার কথা বলছে না।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগরীর ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন: বিরোধী দলীয় প্রার্থী প্রচারের পাশাপাশি অপপ্রচার করছে বেশি । তারা জনগণের কাছে ব্যর্থ, নিবাচর্নকে বানচাল করতে বা সরে যেতে তারা কথা বলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি কর্পোরেশন নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT