চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচন: গভীর রাতেও ব্যস্ত প্রার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
রাজনীতি
A A

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার- প্রচারণা চলছে গভীর রাত পর্যন্ত। আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ করে চলছেন।

সিলেট
সিলেট সিটি করপোশেন নির্বাচনে প্রার্থীরা এখন শেষ মুহূর্তেও প্রচারণায় ব্যস্ত। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন নগরীর অলিতে-গলিতে।

বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী সকালে নগরী শাহী ঈদগাহ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদেও নিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন নির্বাচন ম্যানুপুলেট করার জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে।

এদিকে, নগরীর ছড়ার পাড় এলাকায় গণ সংযোগ করেন আওয়ামীলীগের প্রার্থী বদরউদ্দিন উদ্দিন আহমদ কামরান। এসময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সকল পরিবেশ সিলেটে বিরাজ করছে। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীরা বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন।

রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। সময় যতই কাছে আসছে প্রার্থী ও ভোটারদের মাঝে ততই বিরাজ করছে উৎসবের আমেজ।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহানগরীর ১৬ নং ওয়ার্ডের সপুরা, কয়েরদাড়া, জিন্নানগর এলাকায় নেতাকর্মীদের গণসংযোগ করেন।

Reneta

তিনি বলেন, বিএনপি প্রথমদিন থেকেই অপপ্রচার করছে । বিএনপি জামাতের নির্বাচন উস্কানি মূলক কথায় কান না দিয়ে নির্বাচনের দিন বিএনপিকে প্রত্যাখ্যান করে ভোট কেন্দ্রে আসার আহবান জানান। নৌকা উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে  বিপুল ভোট নৌকা বিজয়ী হবে।

বিএনপি’র মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগরীর শালবাগান , সপুরা এলাকায় গণসংযোগ করে নির্বাচনী প্রচারণা চালান। এসময় বিএনপির উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু অংশ নেন ।

তিনি বলেন রাজশাহীর নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকারিদল, পুলিশ ও নির্বাচন কমিশন দায়িত্ব পালনের জন্য ঝুঁকিপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT