চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিক্সার্সকে ঘিরে সিলেটে বিপিএল উত্তাপ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:১৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: শুরুটা ম্যাড়মেড়ে হলেও বিপিএলে ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে বেশ উত্তাপ ছড়িয়ে। যার অনুরণন এখন সিলেটে। বিপিএলের গত আসর শুরু হয়েছিল এখান থেকেই। নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিলেট ফেরায় শুরু থেকেই ছিল উত্তাপ। সাব্বির-নাসিররা টানা তিন ম্যাচ জিতে উৎসবে ভাসিয়েছিল চায়ের নগরীর মানুষদের। এবার ভিন্ন এক চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের দল।

ঢাকা পর্বের প্রথম ধাপে তিন ম্যাচে মাত্র একটি জয় নিয়ে সিলেটে এসেছে সিক্সার্সরা। অথচ আগের চেয়ে দল এবার বেশি শক্তিশালী। অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নারকে উড়িয়ে এনে চমক দেয়া দলটির শুরুটা সেই তুলনায় মোটেও ভালো হয়নি।

বিপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের মাঠে চারটি ম্যাচ পাবে সিলেট সিক্সার্স। আর এখান থেকেই ঘুরে দাঁড়ানোর আশায় দলটির সিনিয়র ক্রিকেটার অলক কাপালি, ‘প্রথম দুই ম্যাচ আমরা খুব ভালো খেলেছি। শেষ ম্যাচটা একটু খারাপ হয়ে গেছে। লক্ষ্য থাকবে প্রতিটা ম্যাচে ভালো করার, জেতার। এখানকার চারটা ম্যাচের উপর আমাদের অনেককিছু নির্ভর করছে।’

অলক সিলেটেরই সন্তান। একসময় জাতীয় দলে খেলা এই ক্রিকেটার খুব আশায় ছিলেন নিজ অঞ্চলের হয়ে বিপিএল খেলবেন। পূরণ হয়েছে তার আশা। জয়ে চোখ রেখে মাঠে দর্শক সমর্থন উপভোগ করতে চান এ অলরাউন্ডার।

‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল সিলেট দলে বিপিএল খেলার। এটা তো আমাদের হোম গ্রাউন্ড। আমি এখানে উপভোগ করতে পারব। নিজের মাঠে খেলা, চেষ্টা করবো সেরাটা দেয়ার। টিমের যে স্পিরিট আছে তাতে আমার মনে হয় কালকের ম্যাচ থেকে খুব ভালো কিছু হবে। সবাই শতভাগ দিতে পারবে।’

সবার আগে সিলেট আসা সিক্সার্স অনুশীলনও করেছে সবার আগে। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে ছিল তিন ঘণ্টার অনুশীলন পর্ব। পরে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস অনুশীলনে নামে। দুপুরে সিলেট পৌঁছায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেট পর্বের প্রথম দিনে দুই ম্যাচে নামবে এ চারটি দল।

Reneta

মঙ্গলবার দুপুর দেড়টায় নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী-খুলনা, আর সন্ধ্যা সাড়ে ৬টার ম্যাচে কুমিল্লা লড়বে সিলেটের বিপক্ষে।

সিলেটে বিপিএলের প্রচারণা চোখে না পড়লেও হোম টিম সিক্সার্সকে নিয়ে প্রচারণা তুঙ্গে। মোড়ে মোড়ে উড়ছে দলটির পতাকা। ব্যানার, ফেস্টুন তো আছেই।

রোববার মিরপুরে দুটি ম্যাচেই ছিল চরম উত্তেজনা, নাটকীয়তা। রংপুর রাইডার্সের বিপক্ষে ১৩৫ রানের স্বল্প পুঁজি নিয়ে জিতেছে রাজশাহী কিংস। পরের ম্যাচে ১৮৪ রান করেও চট্টগ্রাম ভাইকিংসের কাছে ম্যাচ হেরেছে কুমিল্লা ভিক্টোয়ানস। গেল তিন দিনে রোমাঞ্চকর কয়েকটা ম্যাচ জমিয়ে তুলেছে বিপিএলকে।

সময়ের সঙ্গে আরও জমজমাট হবে বলেই মনে করেন সিলেটের ক্রিকেটার অলক, ‘খুব ভালো ম্যাচ হয়েছে গতকাল। চট্টগ্রাম-কুমিল্লা ম্যাচ আমরা দেখেছি, মুশফিক খুব ভালো ব্যাটিং করেছে। আমরা মনে হয় যত সময় যাচ্ছে উইকেট তত ভালো হচ্ছে। পরবর্তী রাউন্ডে হয়ত আরও ভালো কিছু হবে ঢাকাতে।’

তার আগে সিলেট পর্ব। ব্যাটিং স্বর্গে খেলা বলেই এখানে কী হবে সেটি নিয়ে ভাবনায় নেই কেউ। আছে শুধু উপভোগের অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT