চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএনজি চালিত বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৩ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
বাস

তেলের দাম বাড়ার পর ভাড়া বৃদ্ধির দাবিতে শুক্রবার থেকে শুরু হওয়া দেশব্যাপী পরিবহন ধর্মঘট তৃতীয় দিনে এসে শেষ হলো। এই সময়ে সারাদেশে মানুষ সীমাহীন দুর্ভোগ আর অসহনীয় কষ্টের মধ্যে দু’দিন পার করলেও সেই ধর্মঘট নিরসনে কাউকে কোনো উদ্যোগ আমরা দেখিনি। তবে তৃতীয় দিনে এসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এবং মালিকপক্ষ বৈঠকে বসে।

ওই বৈঠকে বাস মালিকরা নিজেদের সুবিধা অনুযায়ী দেওয়া প্রস্তাবে মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪১ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা এবং মিনিবাসে ৫০ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করতে। আর দূরপাল্লার বাস ভাড়া ৪১ শতাংশ বাড়িয়ে প্রতি কিলোমিটারে ২ টাকা করার দাবি করে।

এ নিয়ে দীর্ঘ বৈঠকের পর বিআরটিএ মহানগরীতে ২ টাকা ১৫ পয়সা আর দূরপাল্লায় ১ টাকা ৮০ পয়সা করার সিদ্ধান্তের কথা জানায়। যা আগামীকাল থেকেই কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া হয়। এরই সাথে ধর্মঘটও তুলে দেওয়ার কথা জানান বাস মালিকরা। তবে বর্ধিত এই ভাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে বা সিএনজি চালিত গণপরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানায় বিআরটিএ।

আমাদের প্রশ্ন- তাহলে এই তিনদিন সিএনজি চালিত বাস বন্ধ রাখা হলো কেন? তাদের কারণে দেশের কোটি মানুষকে দুর্ভোগে পড়তে হলো কেন? কেন বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাখ লাখ পরীক্ষার্থীকে সীমাহীন কষ্টের মধ্যে পরীক্ষায় অংশ নিতে হলো? এর জবাব কে দেবে?

দৈনিক কালেরকণ্ঠ পত্রিকা রোববার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী ঢাকা শহরের প্রায় ৯৫ শতাংশ বাস এবং দূরপাল্লার ৬০ শতাংশ বাসই চলে সিএনজিতে। তাহলে ডিজেলের দাম বাড়লে সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ানোর দাবি কতটা যৌক্তিক? যদিও বাস মালিকদের মিথ্যা ও হাস্যকর দাবি, মাত্র ১ শতাংশ বাস চলে সিএনজিতে! কিন্তু তথ্য-প্রযুক্তির এই যুগে এমন মিথ্যাচার ধোপে টেকে না।

আসলে এমন মিথ্যাচার করে যুগের পর যুগ গণপরিবহন মালিকরা বিশেষ করে বাস মালিকরা জনগণকে জিম্মি করে রেখেছে। বছরের পর বছর সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে। বাসের ভাড়া নির্ধারণ করা হয় প্রকৃত আসন সংখ্যার চেয়েও কমে দেখিয়ে এবং ‘সিটিং’ বলে। কিন্তু বাস্তবে দূরপাল্লার ছাড়া কোনো বাসই ‘সিটিং সার্ভিস’ থাকে না। গায়ে গা লাগিয়ে যাত্রীদের দাঁড় করিয়ে নেওয়া হয়। তখন আবার পরিবহনের সঙ্কটের কথা বলে বিআরটিএ-ও মালিদের সুরে সুর মেলায়।

Reneta

আমরা মনে করি, মালিকদের দাবি মানার পর কর্তৃপক্ষ এবার যাত্রী সেবার দিকে নজর দিক। আর অযৌক্তিকভাবে বাস বন্ধ রাখায় সিএনজি চালিত বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনসিএনজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT