প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের হোয়াইট হাউজ বিষয়ক প্রধান জিম অ্যাকোস্টার পরিচয়পত্র বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার দেশটির মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পর এমন সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জিম অ্যাকোস্টার প্রশ্ন করতে গেলে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়া হয়।
যদিও প্রেস সচিব সারাহ স্যান্ডার্স দাবি করেছেন, সংবাদ সম্মেলনে এক নারীর গায়ে হাত দেওয়ার কারণেই তাতে সরিয়ে দেওয়া হয়েছে।
অভিবাসী ও রাশিয়ার তদন্তের ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করে বিতর্কে জড়ান তিনি।
ওই সময় প্রশ্ন করা থেকেও অ্যাকোস্টারকে বিরত রাখা হয়। সেখানে ট্রাম্প বলেন, এই ঘটনায় সিএনএনকে লজ্জিত হওয়া উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ওই সাংবাদিককে অভদ্র ও ভয়ংকর বলেও উল্লেখ করেন।
কিন্তু অ্যাকোস্টার দাবি, তিনি এমন কিছুই করেনি। নির্বাচন নিয়ে ট্রাম্পকে দ্বিতীয়বার প্রশ্ন করায় তাকে বহিস্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনের ওই ভিডিওটা দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে।
সিএনএন এর সাথে ট্রাম্পের এমন ব্যবহার এবারই প্রথম নয়। বেশ আগে থেকেই যেন বিশ্বের প্রভাবশালী এ সংবাদ মাধ্যমটির প্রতি ক্ষেপে আছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার কিছুদিন আগে ২০১৭ সালের ১১ জানুয়ারি সিএনএন এর এক প্রতিবেদকের সাথে একদফা উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাম্পের।







