চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিংহাসনে ফিরছেন রাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত তিন বছর ব্যালন ডি’অর জিততে পারেননি লিওনেল মেসি। তিনি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১০ বছরের রাজত্ব ধসিয়ে গতবার এ পুরস্কার জিতে নেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ান তারকার জয়ের আসরে মেসি তো শীর্ষ তিনেও জায়গা পাননি। তবে আবার সিংহাসনে ফিরছেন রাজা।

মঙ্গলবার রাত থেকেই আলোচনা শুরু হয়েছে, এবার ব্যালন ডি’অর হয়তো মেসির হাতেই উঠছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ে পর এলএম টেনের দিকে পাল্লা আরও ভারি হচ্ছে। এমনও বলা হচ্ছে, সিআর সেভেনের বিদায়ে ব্যালন ডি’অরের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন মেসি নিজে।

লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলে মেসির এই মৌসুমে বেশ কয়েকটি অসাধারণ পারফরম্যান্স রয়েছে। বার্সেলোনারও নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবল জেতার সম্ভাবনা রয়েছে।

Banglabid

গোল্ডেন শু’ দৌঁড়েও এগিয়ে
লিগ ওয়ানে কাইলিয়ান এমবাপে অলৌকিক কিছু করে না ফেললে এ বছর গোল্ডেন শু’ পাচ্ছেন মেসিই। ২৭ ম্যাচে ফরাসি তারকার গোলসংখ্যা এখন ২৬। আর মেসি ৩২ ম্যাচে করেছেন ৩৩ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ। এসব লিগের অন্য কেউ খুব একটা ধারে কাছে নেই।

নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী
জুভেন্টাসের বিদায়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম ফেভারিট এখন বার্সেলোনা। রোনালদোর কারণে এবার ইউরোপ সেরা এ আসরে অন্যতম ফেভারিট ছিল জুভরা। শেষপর্যন্ত বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, তাহলে ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড উঠবে মেসির হাতেই।

ট্রেবল জেতার সুযোগ
বার্সেলোনাই একমাত্র স্প্যানিশ ক্লাব যারা ট্রেবল জিতেছে। এবার যদি জেতে, তাহলে সেটা হবে ক্লাবের ইতিহাসে তৃতীয়। এ মৌসুমে ট্রেবলের আশা করতেই পারে বার্সা। কারণ, কোপা ডেল রের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। লা লিগার শিরোপাও প্রায় নিশ্চিত। দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে তারা। মঙ্গলবার রাতে মেসির জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

Reneta

বড় ম্যাচের নির্ণায়ক
গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ মেসি, গত কয়েক মৌসুম এমন অভিযোগের শিকার হতে হয়েছে বার্সা সুপারস্টারকে। তবে চলতি মৌসুমে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন মেসি। সবশেষ কোয়ার্টার ফাইনালে ম্যানইউর বিপক্ষে। যে ম্যাচে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঠিক সেই ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন।

চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার
চলতি মৌসুমে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার মেসি। গোল করেছেন ১০টি। তার ব্যক্তিগত সর্বোচ্চ অবশ্য ১৪ গোল। ২০১১-১২ মৌসুমে করেছিলেন এই গোল। তবে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ব্যক্তিগত রেকর্ড মেসির প্রতিদ্বন্দ্বী রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের সাবেক তারকা করেন ১৭ গোল।

আর্জেন্টিনার ওয়াইল্ড কার্ড
যদি কোনো কারণে বার্সেলোনা তাদের টার্গেট পূরণ করতে না পারে। তারপরও ব্যালন ডি’অর ফিরে পাওয়ার সুযোগ থাকছে মেসির। জাতীয় দলের হয়ে এই সুযোগ নিতে পারেন তিনি। ২০১৯ সালেই ব্রাজিলে বসছে কোপা আমেরিকার আসর। যদিও এই টুর্নামেন্টকে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মনে করা হয় না, তবে আকাশী-নীলদের জয় ব্যালন ডি’রের কাছে নিয়ে আসতে পারে মেসিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যালন ডি”অরমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT