চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিত্যে নোবেল পেলেন ওলগা টোকারচুক ও পিটার হ্যান্ডকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

২০১৮ ও ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পোল্যান্ডের সাহিত্যিক ওলগা টোকারচুক পেয়েছেন ২০১৮ সালের নোবেল পুরস্কার। ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে।

বৃহস্পতিবার দ্য সুইডিশ একাডেমির ম্যাটস মাল্ম চলতি ২০১৯ এবং ২০১৮ সালের জন্য দু’জনকে সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

সুইডিশ একাডেমির ম্যাটস মাল্ম বলেন, ইতিমধ্যে সাহিত্য নোবেল বিজয়ী ওই দুইজনকেই জানানো হয়েছে।অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে যখন জানানো হয় তখন তিনি বাসায় ছিলেন।ওলগা টোকারচুক বর্তমানে জার্মানিতে সফরে আছেন। তাকে ফোন করা হলে তিনি রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে ফোন ধরেন।

‘ভাষাগত দক্ষতার মাধ্যমে মানুষের অভিজ্ঞতার পরিধি এবং বৈশিষ্ট্য অনুসন্ধানে গুরত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯ সালে পিটার হ্যান্ডকে নোবেল পুরস্কার পেলেন।’

অন্যদিকে ‘বিশ্বকোষীয় আবেগের মাধ্যমে সীমানা অতিক্রমের জীবনবোধ নিয়ে লেখা একটি কাল্পনিক আখ্যান’ লেখার কারণে ওলগা টোকারচুককে ২০১৮ সালের জন্য সাহিত্য নোবেল দেয়া হল।

পোল্যান্ডের লেখক ওলগা টোকারচুক। তার ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য তিনি ২০১৮ সালে প্রথম পোল্যান্ডের কোনো লেখক ম্যান বুকার পুরস্কার পান।ওলগা এর আগেও তিনি বহু পুরস্কার পেয়েছেন।

Reneta

যৌন হয়রানির কেলেঙ্কারীর কারণে সুইডিশ একাডেমির ওপর জনগণের আস্থা কমে যাওয়ার আশঙ্কায় ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছিল। এবার ২০১৮ এবং ২০১৯ সালের পুরস্কার একসঙ্গে ঘোষণা করা হলো।

এর আগে রিচার্জেবল ব্যাটারি উদ্ভাবন করে রসায়নবিদ্যায় যৌথভাবে ২০১৯ সালের নোবেল পেয়েছেন জার্মানি, যুক্তরাজ্য এবং জাপানের তিন বিজ্ঞানী।

লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি এবং সেটি রিচার্জ করা সম্ভব, এমন যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে রসায়নবিদ জন বি গুডইনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম এবং আকিরা ইয়োশিনো এই পুরস্কার পান।

এছাড়া মহাকাশ নিয়ে গবেষণায় বিশেষ কৃতিত্ব রাখায় চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জয় করে নিয়েছেন তিন মহাকাশবিজ্ঞানী।

পিবলস ‘পদার্থবৈজ্ঞানিক সৃষ্টিতত্ত্ব নিয়ে তত্ত্বীয় আবিষ্কারে’র জন্য এবং মিশেল মেয়র ও ডিডিয়ের কিয়েলজ ‘সূর্যের মতোই একটি নক্ষত্রকে আবর্তনকারী একটি গ্রহ আবিষ্কারে’র জন্য ২০১৯ সালে পদার্থবিদ্যায় নোবেল পান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT