চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাহাবুদ্দীন আহমদ ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১১:৪০ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২২
আদালত, বাংলাদেশ
A A

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন: সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ছিলেন আমাদের বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।

জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান বিচারপতি বলেন: আমাদের স্বর্ণযুগের যে ক’জন বিচারপতিকে আমরা পেয়েছি তার মধ্যে সাহাবুদ্দিন আহমদ একজন। তিনি ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। আজকে আমরা বিদায় জানাচ্ছি বিচারপতি সাহাবুদ্দিন আহমদকে। বিচার অঙ্গনে পদচারণাকারী সবার জন্য আজ শোকের দিন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ বলেন: যারা বিচার অঙ্গনে চলাফেরা করেন তারা জানেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অবদান সম্পর্কে। তিনি বেঁচে থাকবেন তার দেওয়া রায়ের মাধ্যমে। সংবিধানের অষ্টম সংশোধনীসহ তার দেওয়া অনেকগুলো ঐতিহাসিক রায় রয়েছে। এখন থেকে ৫০-১০০ বছর পরও বিচারপ্রার্থীরা তার রায়ের সুফল পাবেন। পুরো জাতি বিশেষ করে বিচার অঙ্গনের সবাই তাকে মনে রাখবেন।

রোববার সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ ব্যক্তি পর্যায় থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বনানী কবরস্থানে সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার বিকেল চারটা ২০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়ার পেমই গ্রামে সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Reneta

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসাহাবুদ্দীন আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT