প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ স্মরণে তার অভিনীত জনপ্রিয় পাঁচটি গানে নাচবেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি। তবে তিনি একা নন, তার সঙ্গে নাচবেন জনপ্রিয় অভিনেতা সজলও।
অবশ্য এ নাচটি কেনো সিনেমার জন্য নয়; আরটিভির ‘স্ট্যার অ্যাওয়ার্ড ২০১৫’র তারা জমকালো মঞ্চে পরীমনির আকর্ষণ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এবারের ‘স্ট্যার অ্যাওয়ার্ডের’ আসর। এ আসরে ছোট পর্দার তারাদের সঙ্গে সিনে দুনিয়ার তারারও উপস্থিত থাকবেন।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।






